এক্সপ্লোর

WhatsApp New Feature: বন্ধু পাশে থাকলেই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি পাঠাতে পারবেন ছবি-ভিডিও-অডিও, আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার

WhatsApp: হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। কী কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা তাদের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে ফাইল শেয়ার (Instant File Sharing) করতে পারবেন 'ইনস্ট্যান্টলি'। অর্থাৎ AirDrop কিংবা Quick Share- ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সংস্থা এমনই ফিচার (WhatsApp Features) চালু করতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo প্রথম ফাঁস করেছে যে হোয়াটসঅ্যাপ ফাইল শেয়ারিং পদ্ধতি সম্পর্কিত একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। সাধারণ ভাবে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস (এক্ষেত্রে ফোন) ফাইল শেয়ারিং সম্ভব ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। এবার সেই পথেই হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজাররা যাতে খুব সহজে এবং কম সময় ফাইল ও ডেটা একটি ডিভাইস থেকে অন্যত্র স্থানান্তরিত করতে পারেন সেই জন্যই এই নতুন ফিচার চালু করার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

কী কী সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের নতুন ফাইল শেয়ারিং পদ্ধতিতে

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আপনাকে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের অনুমতি দেবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে হোয়াটসঅ্যাপে এই ফিচার একবার চালু হয়ে গেলে ইউজারদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে যাবে। কারণ এভাবে ফাইল শেয়ার করতে গেলে অনেক কম সময় লাগবে। তবে এখন হোয়াটসঅ্যাপে যেভাবে ফাইল শেয়ার করা যায়, নতুন ফিচারের সাহায্যে প্রক্রিয়া একটু জটিল হবে বলেও মনে করা হচ্ছে। প্রথমে ইউজারদের নিজেদের ফোন ঝাঁকাতে হবে। দুই তরফেই ইউজারদের হোয়াটসঅ্যাপের শেয়ার ফাইল সেকশনের অন্তর্ভুক্ত হতে হবে। সর্বোপরি বিটা ভার্সান এবং তারপর সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু না হলে তা ব্যবহারের কোনও প্রশ্নই আসছে না। হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে যতক্ষণ না সমস্ত ফাইল এক ডিভাইস থেকে অয়ত্র শেয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ ওই ট্যাব খুলে রাখতে হবে। অর্থাৎ ইউজার সেই সময়ে অন্য কোনও কাজ করতে পারবেন না। 

তবে এক্ষেত্রেও ইউজারদের সুরক্ষার দিকে নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটাই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। আর সেই সময়ে ফাইল ট্রান্সফার হবে তখন ইউজারদের ফোন নম্বর দেখা যাবে না, লুকনো থাকবে। আর এই ফাইল ট্রান্সফার পদ্ধতি হোয়াটসঅ্যাপ না থাকা কোনও কনট্যাক্ট দেখতে পাবেন না। ইউজারদের সুবিধায় প্রায়শই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার ফাইল ট্রান্সফার অর্থাৎ শেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন ফিচার চালু করতে চলেছে তারা।

আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১২- র বিক্রি শুরু হতে পারে কবে? দাম কত হতে পারে এই ফোনের? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget