এক্সপ্লোর

Health Insurance: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে কত কমবে GST ? কী সিদ্ধান্ত কেন্দ্রের ?

GST on Health Insurance: জিএসটি কাউন্সিল এখনকার নতুন পরোক্ষা কর সংগ্রহের নিয়মে সবথেকে বড় সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা। ব্যক্তির স্বাস্থ্যবিমায় জিএসটি নিয়ে এখন জোর চর্চা চলছে সারা দেশজুড়ে।

Tax on Premiums: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানোর জন্য সারা দেশ জুড়েই দাবি উঠেছে। আর এই কর কমানোর চর্চা এখন জিএসটি কাউন্সিলের কাছেও পৌঁছে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে জিএসটি কাউন্সিলের (GST on Health Insurance) বৈঠক। ফলে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর কত কর কমানো হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে আর ৪ দিন পরেই। যদিও ফিটমেন্ট কমিটি প্রিমিয়ামে কর কমানোর (Health Insurance Premiums) বদলে আরও কিছু উপায় জানিয়েছে যাতে গ্রাহকরা খানিক স্বস্তি পান, তবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্র।

এই দাবি জানিয়েছেন নীতীন গডকড়ী

জিএসটি কাউন্সিল এখনকার নতুন পরোক্ষা কর সংগ্রহের নিয়মে সবথেকে বড় সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা। ব্যক্তির স্বাস্থ্যবিমায় জিএসটি নিয়ে এখন জোর চর্চা চলছে সারা দেশজুড়ে। এমনকী সরকারের বিদ্রুপ করছে বিরোধী পক্ষের নেতারাও। মোদি সরকারের অন্যতম বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ীও এই দাবি তুলেছেন। সম্প্রতি অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি একটি চিঠিও লিখেছেন যাতে স্বাস্থ্যবিমার উপর জিএসটির বোঝা কমানো হয়।

কাউন্সিলের উপর সিদ্ধান্তের ভার ছেড়েছে ফিটমেন্ট কমিটি

ব্যক্তিগত স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানোর বিষয়টি ভেবে দেখছিল এতদিন দেশের ফিটমেন্ট কমিটি। কেন্দ্রের ও রাজ্যের উভয় রাজস্ব আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন। জিএসটি কাউন্সিলের উপর পুরো সিদ্ধান্তের ভার ছাড়ার আগে এই কমিটির তরফ থেকে অনেক বিকল্পের উল্লেখ করা হয়েছে। কমিটি এও ব্যখ্যা করেছে যে তাদের প্রণীত নিয়ম বিকল্প চালু করলে তা দেশের রাজস্বে কী প্রভাব আনবে।

৫ শতাংশে নামিয়ে আনতে হবে জিএসটি

এখন সমস্ত রকম স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ক্ষেত্রে ১৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ জিএসটির পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি হার কমিয়ে আনা হয়, তাহলে প্রত্যেকের পক্ষেই স্বাস্থ্যবিমা নেওয়া অনেক সহজতর হবে এবং সস্তা হয়ে যাবে। এর ফলে তাদের অনেক কম টাকা প্রিমিয়ামের জন্য দিতে হবে।

জিএসটি থেকে সরকারের বিপুল আয়

২০২২-২৩ অর্থবর্ষের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ৯০ হাজার কোটি টাকার স্বাস্থ্যবিমার প্রিমিয়াম জমা পড়েছে কেন্দ্রের ঘরে, মোট প্রিমিয়াম সংগ্রহের অঙ্ক যেখানে ৯০ হাজার ৩২ কোটি সেখানে ব্যক্তিগত স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের অঙ্ক ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। এখনকার ১৮ শতাংশ জিএসটি নিয়ম ধরে এই প্রিমিয়াম সংগ্রহের উপর সরকারের কোষাগারে শুধুমাত্র ৬৩৫৪ কোটি টাকা কর জমা হয়েছে। এর ফলে এই পরিমাণ রাজস্ব সংগ্রহ কমে যাবে যদি জিএসটি কমানো হয়।

আরও পড়ুন: কালো তালিকায় ২.৭৫ লক্ষ ফোন নম্বর, বন্ধ হল ৫০ সংস্থার পরিষেবাও- এবার কমবে জালিয়াতি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget