এক্সপ্লোর

TRAI Rule: কালো তালিকায় ২.৭৫ লক্ষ ফোন নম্বর, বন্ধ হল ৫০ সংস্থার পরিষেবাও- এবার কমবে জালিয়াতি ?

Spam Calls: মঙ্গলবার এমনই একটি বিবৃতি জারি করেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি জানিয়েছে এই ধরনের অনিবন্ধীত টেলিমার্কেটিং সংস্থাগুলির কারণেই কলের মাধ্যমে সাইবার জালিয়াতির সংখ্যা বাড়ছে দেশে।

Spam Calls: স্প্যাম কল ও অনিবন্ধীত টেলিমার্কেটিং সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টেলিকম মন্ত্রক। ২.৭৫ লক্ষ ফোন নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এরই সঙ্গে ৫০টি অনিবন্ধীত টেলিমার্কেটিং সংস্থার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI Rule) যে সমস্ত টেলি মার্কেটিং সংস্থার রেজিস্ট্রেশন (Spam Calls) নেই, এমন ৫০টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে এবং অনেক আগেই এই নম্বরগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছিল।

মঙ্গলবার এমনই একটি বিবৃতি জারি করেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি জানিয়েছে এই ধরনের অনিবন্ধীত টেলিমার্কেটিং সংস্থাগুলির কারণেই কলের মাধ্যমে সাইবার জালিয়াতির সংখ্যা বাড়ছে দেশে। ২০২৪ সালের প্রথমার্ধে অনিবন্ধীত টেলিমার্কেটিং সংস্থাগুলির বিরুদ্ধে ৭.৯ লক্ষেরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।

কী জানিয়েছে TRAI

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) তার বিবৃতিতে জানিয়েছে যে এই সাইবার জালিয়াতি, স্প্যাম কল সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য  ১৩ অগাস্ট ২০২৪ সমস্ত অ্যাক্সেস প্রোভাইডারদের উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাদের অবিলম্বে অনিবন্ধীত সমস্ত টেলিমার্কেটিং সংস্থাকে বন্ধ করার কথা বলা হয়েছে। এই নির্দেশের কথা মাথায় রেখে ভুয়ো কলের জন্য টেলিকমের সমস্ত রিসোর্সের অপব্যবহার করার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর টেলিকম অপারেটরগুলি (TRAI Rule) এই নির্দেশ মেনে ২.৭৫ লক্ষ ফোন নম্বর ও ৫০টি সংস্থার পরিষেবা বন্ধ করেছে। ভুয়ো কলের হাত থেকে বাঁচানোর জন্য এই উদ্যোগ, গ্রাহকদের স্বস্তি দেওয়াই এর লক্ষ্য। সমস্ত স্টেকহোল্ডারদের একটি সুস্থ স্বচ্ছ ও দক্ষ টেলিকম ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বানে সাড়া দিতে অনুরোধ করেছে টেলিকম মন্ত্রক।

সাইবার জালিয়াতির ঘটনা জানাতে হবে

টেলিকম রেগুলেটরি অথরিটি এও জানিয়েছে যে সাইবার জালিয়াতি ও আর্থিক প্রতারণার ঘটনা ঘটলে নাগরিকদের অবশ্যই Chaksu ফেসিলিটি পাওয়ার জন্য সঞ্চার সাথী প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে হবে। এছাড়া এরকম স্প্যাম কল এলে ১৯৩০ টোল ফ্রি নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে কিংবা সাইবার ক্রাইম দফতরে গিয়ে এর বিধান চাইতে হবে, প্রতারণার ব্যাপারে তথ্য জানাতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Instagram Features: ইনস্টাগ্রাম স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার, কী কী সুবিধা পাবেন আপনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget