এক্সপ্লোর

GST: আইসক্রিমে বাড়ল জিএসটি ! দাম বাড়বে এই বিশেষ ফ্লেভারের ?

GST on Ice Cream: জিএসটি আইন অনুসারে সেই সমস্ত পণ্যের উপরেই ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয় যা মানুষের খাওয়ার জন্য ফুড প্রসেসিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হয়। গুঁড়ো দুধ, চিনির উপর আগেই ১৮ শতাংশ জিএসটি রয়েছে।

GST Update: কেন্দ্র সরকার সমস্ত পণ্যের উপরেই আরোপ করেছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটির কিছু সীমা রয়েছে একেক ক্ষেত্রে একেকরকম। কোথাও ১৮ শতাংশ, কোথাও ৫ শতাংশ আবার কথাও ২৮ শতাংশ জিএসটি (GST) ধার্য করা হয়। এবারে ভ্যানিলা সফটি আইসক্রিমের (Ice Cream) উপরেও ধার্য করা হল ১৮ শতাংশ জিএসটি। অথরিটি অফ অ্যাডভান্সড রুলিংয়ের রাজস্থান বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। এই বেঞ্চ জানিয়েছে ভ্যানিলা ফ্লেভারে যে আইসক্রিম (Vanilla Soft Ice Cream) বানানো হয় তা কখনই ডেয়ারি পণ্য নয়, তাই এই পণ্যের উপরেও ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।

সংবাদসংস্থা পিটিআই অনুসারে, ভি আর বি কনজিউমার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড সম্প্রতি অথরিটি অফ অ্যাডভান্সড রুলিংয়ের রাজস্থান বেঞ্চের কাছে আবেদন করেছিল ভ্যানিলা আইসক্রিমের উপরে জিএসটি আরোপের বিষয়ে। জানা গিয়েছে এই ফ্লেভারের আইসক্রিম প্রস্তুতির সময় গুঁড়ো ভ্যানিলা মেশানো হয় যাতে মিশ্রিত থাকে ৬১.২ শতাংশ চিনি, ৩৪ শতাংশ মিল্ক সলিড ও স্বাদবর্ধক। এছাড়া নুন ও অন্যান্য আরও কিছু উপাদান থাকে ৪.৮ শতাংশ। অথরিটি অফ অ্যাডভান্সড রুলিং পর্যবেক্ষণ করেছে যে আইসক্রিম প্রস্তুতিতে প্রতিটি পণ্যের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। শুধু এই পণ্যই নয়, বরং এর প্রস্তুতিও হয় সফট সার্ভ মেশিনে অর্থাৎ আইসক্রিম প্রস্তুতির আলাদা যন্ত্রে যা এতে স্মুথ ও ক্রিমি টেক্সচার নিয়ে আসে।

জিএসটি আইন অনুসারে সেই সমস্ত পণ্যের উপরেই ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয় যেগুলি মানুষের খাওয়ার জন্য ফুড প্রসেসিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হয়। গুঁড়ো দুধ, চিনি, জেলি ইত্যাদি পণ্যের উপর আগে থেকেই ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। এই সংস্থা জানিয়েছে যে আইসক্রিমকে আর কোনো দুগ্ধজাত পণ্য বলা যাবে না। আর তাই এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের উপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে। বিশেষজ্ঞরা জানান যেহেতু এই আইসক্রিম তৈরির উপাদানগুলির মধ্যে মিল্ক সলিডের থেকেও বেশি রয়েছে চিনির মাত্রা, তাই এটিকে দুগ্ধজাত পণ্যের বদলে প্রসেসড ফুডের মর্যাদা দেওয়া যুক্তিযুক্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Petrol Diesel Price: কালীপুজোর আগে কমবে দাম ? আজ কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল ?

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget