এক্সপ্লোর

HDFC Bank: আরও একটি নতুন আইপিও আনছে HDFC, কী সুযোগ ?

HDFC Bank IPO: এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস এই সংস্থার সহযোগী এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের আইপিও আনার পাশাপাশি অজয় আগরওয়ালকে এইচডিএফসি ব্যাঙ্কের নতুন কোম্পানি সচিব নিয়োগ করেছে।

Upcoming IPO: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC এবার আরও একটি নতুন আইপিও নিয়ে হাজির হতে চলেছে বাজারে। বিনিয়োগকারীদের জন্য সুখবর আসতে চলেছে। শনিবার অর্থাৎ গতকাল ২০ জুলাই এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) জানিয়েছে যে এই সংস্থার পরিচালনা পর্ষদ অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস এর সহকারী হিসেবে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (HDB Financial Limited) একটি আইপিও নিয়ে আসবে বাজারে। বোর্ড অফ ডিরেক্টরস এই আইপিও (HDFC IPO) আনার অনুমোদনও দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই এই আইপিও আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

সমস্ত এনবিএফসিকে বাজারে তালিকাভুক্ত করার নির্দেশ

২০২২ সালের অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল দেশের সমস্ত উপরের স্তরের এনবিএফসি সংস্থাকে তাদের স্টক আনতে হবে দেশের শেয়ার বাজারে। এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থাও এই উপরের দিকের কোম্পানিরগুলির মধ্যেই পড়ে। আর তাই রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে এই সংস্থা তাঁর তালিকাভুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছে। আইপিও আনার প্রক্রিয়া পরিচালনা করার জন্য এই সংস্থা একটি কমিটিও গঠন করেছে। যে যে অনুমোদন এজন্য দরকার, এই কমিটি তা সংগ্রহ করবে এবং সংস্থার তালিকাভুক্তিতে সাহায্য করবে।

নতুন কোম্পানি সেক্রেটারি নিযুক্ত হয়েছে ব্যাঙ্কে

এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস এই সংস্থার সহযোগী এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের আইপিও আনার পাশাপাশি অজয় আগরওয়ালকে এইচডিএফসি ব্যাঙ্কের নতুন কোম্পানি সচিব এবং কমপ্লায়েন্স অফিসার হিসেবে নিযুক্ত করেছে। আগামী ২১ জুলাই থেকে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। সন্তোষ হলদঙ্করের বদলে এবারে নতুন মুখ। বোর্ড জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই এই নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে অজয় আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে।

নিট মুনাফা কমেছে HDFC ব্যাঙ্কে

২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এই ব্যাঙ্ক মোট ১৬,১৭৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের ত্রৈমাসিকের থেকে এই নিট মুনাফা কমেছে ২ শতাংশ। তবে এই ব্যাঙ্কের নিট সুদের আয় বেড়েছে ২.৬ শতাংশ। শুক্রবার HDFC ব্যাঙ্কের স্টক পতনের সঙ্গেই ১৬০৭ টাকায় বন্ধ হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Dividend Stocks: এইচসিএল টেক ছাড়াও আগামী সপ্তাহে এক্স ডিভিডেন্ড এই স্টকগুলিতে, রইল সম্পূর্ণ তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget