এক্সপ্লোর

Hero MotoCorp: শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড পাবেন, পোর্টফোলিওতে আছে এই অটোমোবাইল সংস্থার শেয়ার ?

Hero Motocorp Dividend: প্রতি শেয়ারে ১০০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে হিরো মোটোকর্প। বিনিয়োগকারীদের মুখে এবার চওড়া হল হাসি। রেকর্ড ডেট কবে ?

Dividend News:  অটোমোবাইল সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংস্থার মুনাফা বেড়েছে আকাশছোঁয়া। শুক্রবার সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ হতেই মুনাফার অঙ্কে বিরাট লাফ লক্ষ করা গিয়েছে আর সেই মুনাফার লভ্যাংশ এবার বিনিয়োগকারীদের দিতে চলেছে হিরো মোটোকর্প। শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা।

মুনাফা বেড়েছে হিরো মোটোকর্পের

২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ত্রৈমাসিকে কর বাদ দিয়ে হিরো মোটোকর্পের মুনাফার পরিমাণ বেড়েছে প্রায় ৫১ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার (Hero MotoCorp) মুনাফা হয়েছে ১০৭৩.৪০ কোটি টাকা। এছাড়াও সংস্থার অপারেশনস থেকে আয় বেড়েছে ২১ শতাংশ। বর্তমানে হিরো মোটোকর্পের অপারেশনস থেকে আয়ের পরিমাণ ৯৭২৪ কোটি টাকা। গত বছরের তুলনায় সংস্থার আয় ৩ শতাংশ বেড়েছে, একইসঙ্গে সংস্থার লাভ বেড়েছে ১.৮ শতাংশ।

ডিভিডেন্ড ঘোষণা

২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অটোমোবাইল কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে প্রথমে শেয়ার পিছু ৭৫ টাকা করে ঘোষণা করেছিল। পরে সংস্থার চেয়ারম্যান হিরো মোটোকর্পের জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত আরও ২৫ টাকা প্রতি শেয়ারে (Hero MotoCorp) ডিভিডেন্ড ঘোষণা করেছেন। ফলে সব মিলিয়ে শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে হিরো মোটোকর্প। শুক্রবারের বাজারে এই সংস্থার শেয়ার বন্ধ হয়েছিল ৪৯০৫ টাকায়, ২ শতাংশ বেড়েছিল এই সংস্থার শেয়ার। ত্রৈমাসিকের ফলে মুনাফার বিপুল বৃদ্ধির কারণেই বিনিয়োগকারীরা উৎসাহ পেতে পারেন এই শেয়ারে।

রেকর্ড ডেট

এই ডিভিডেন্ড ঘোষণার রেকর্ড ডেট হিসেবে সংস্থার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি দিনটিকে ধার্য করা হয়েছে। একইসঙ্গে আগামী ৯ মার্চের মধ্যে বিনিয়োগকারীরা এই ডিভিডেন্ড পেয়ে যাবেন বলে জানিয়েছে সংস্থা।

২০২৩-২৪ সালের তৃতিয় ত্রৈমাসিকে সংস্থার (Hero MotoCorp) EBTIDA প্রায় ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ১৩৬৩ কোটি টাকা। একইসঙ্গে সংস্থার মার্জিন বেড়েছে ২৫১ বেসিস পয়েন্টে। এখন হিরো মোটোকর্পের মার্জিন ১৪.০১ শতাংশ।  

হিরো মোটোকর্পের নতুন মডেল

২০২৪ সালটা যেন হিরো মোটোকর্পের কাছে 'গোল্ডেন ইয়ার'। প্রথমে হিরো মাভেরিক ৪৪০ বাজারে আনার পর এবার হিরো আনতে চলেছে আরো একটি অভিনব মডেল হিরো এক্সট্রিম ১২৫আর। মাত্র ১ লাখের মধ্যেই এই বাইক কিনে ফেলতে পারেন যে কেউ। ২৩ জানুয়ারি হিরো মোটোকর্পের ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে একইসঙ্গে হিরো মাভেরিক এবং হিরো এক্সট্রিমের মডেল বাজারে নিয়ে আসে তারা। ১২৫ সিসির বাইক যাদের পছন্দ তাদের জন্য এই গাড়ি একেবারে সোনায় সোহাগা বলা চলে।

আরও পড়ুন: Tata Power: মুনাফা বেড়েছে টাটা পাওয়ারের, ৩০ লক্ষ কোটি ছাড়াল টাটা গ্রুপের মূলধন

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget