এক্সপ্লোর

EPFO: একটি নম্বরেই জানা যাবে পেনশনের স্ট্যাটাস, ঘরে বসেই কীভাবে পাবেন এই পিপিও নম্বর ?

Pension Status Check: পিপিও নম্বর হল একটি ১২ অঙ্কের সংখ্যা যা কোনও ইপিএস গ্রাহক অবসর গ্রহণের সময় পেয়ে যান। ইপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য এই পিপিও নম্বর থাকা দরকার।

Pension System: যে সমস্ত কর্মচারী এমপ্লয়িজ পেনশন ফান্ড অর্গানাইজেশনের সদস্য, অর্থাৎ EPS-এর সদস্য, তাঁরা তাঁদের পেনশন তোলা বা পেনশনের স্ট্যাটাস জানার জন্য একটি নম্বর পান। সেই ১২ অঙ্কের নম্বরটিকে বলা হয় PPO Number বা পেনশন পেমেন্ট অর্ডার নম্বর। ইপিএসের অধীনে নথিচুক্ত হলে সকল কর্মচারীকেই এই পিপিও নম্বর দেওয়া হয়। এটি আদপে ১২ অঙ্কের একটি অনন্য সংখ্যা। অনেক সময়েই এই নম্বর হারিয়ে ফেলেন অনেকে। এই সময় নম্বরটি ফিরে পাবেন কী করে ? কীভাবেই বা আপনার পেনশনের স্ট্যাটাস জানবেন ?

PPO নম্বর আদপে কী ?

পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও নম্বর হল একটি ১২ অঙ্কের সংখ্যা যা কোনও ইপিএস গ্রাহক অবসর গ্রহণের সময় পেয়ে যান। ইপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য এই পিপিও নম্বর থাকা দরকার। অনেক সময় এই সংখ্যা হারিয়ে ফেলেন অনেকে। তবে সেই নম্বর পুনরায় ফিরে পাওয়ার জন্য কোথাও ছুটোছুটি করার দরকার নেই। পেনশন পাওয়ার জন্য বা আপনার পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকমত ঢুকছে কিনা তা দেখার জন্যে পেনশনের স্ট্যাটাস যাচাই করার দরকার পড়ে। আর এই পেনশনের স্ট্যাটাস জানার জন্যেই পিপিও নাম্বার দরকার। কোথাও লাইন দিয়ে নয়, বরং এবার ঘরে বসেই এই পিপিও নম্বর জানা যাবে। কীভাবে দেখে নিন। 

PPO নম্বর কীভাবে পাবেন ?

  • এর জন্য আপনাকে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর অনলাইন পরিষেবা ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে পেনশনার্স পোর্টালে।
  • এরপর Know Your Pension Status ট্যাবে ক্লিক করুন।
  • ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন Know Your PPO Number ট্যাব। এটা বেছে নিতে হবে।
  • এরপর ইপিএফের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিএফ নম্বর বসান।
  • সাবমিট বাটনে ক্লিক করলেই কয়েক মিনিটের মধ্যে আপনার PPO নম্বরটি জানতে পারবেন।

পেনশনের স্ট্যাটাস যাচাই করবেন কীভাবে ?

  • পেনশনের স্ট্যাটাস যাচাই করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে।
  • অনলাইন পরিষেবার অধীনে পেনশন পোর্টালে ক্লিক করুন।
  • পেনশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে এরপর।
  • এরপরে আপনার অফিস আইডিতে ক্লিক করে নিজের পিপিও নম্বর লিখুন।
  • তারপরেই কয়েক মিনিটের মধ্যেই আপনার পেনশনের স্ট্যাটাস জানতে পারবেন আপনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Gold Price Today: বিয়ের মরশুমে খরচ কি বাড়ল সোনার ? রাজ্যে আজ সোনার দামে কত হেরফের ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget