এক্সপ্লোর

Stock Market: স্টক বা মিউচুয়াল ফান্ড প্রিয়জনকে উপহার দেওয়া যায় ? কী রয়েছে নিয়ম ?

Stock Gifting: আপনি যদি অফলাইন মোডে স্টক উপহার দিতে চান, তাহলে আপনাকে নিজের ব্রোকারেজ ফার্মের অফিসে যেতে হবে। এর জন্য আপনাকে ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপ বা ডিআইএস জমা করতে হবে।

Share Gifting Process: আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়কে এমন কিছু উপহার দিতে চান, যার মুল্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তাহলে আপনি স্টক বা মিউচুয়াল ফান্ড (Stock Market) কিংবা সোনার বন্ড উপহার দিতে পারেন। এটি কোনো সামান্য উপহার নয়, বরং যাকে উপহার দেবেন তাঁর ভবিষ্যৎ জীবনের অবলম্বন হয়ে উঠবে। আর্থিক নিরাপত্তা (Stock Gifting) দেবে সেই ব্যক্তিকে। ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে আপনি সহজেই কোনো স্টক বা ইটিএফ উপহার দিতে পারেন। অনলাইন বা অফলাইন দুভাবেই এই স্টক উপহার দেওয়া যায়।

কীভাবে উপহার দিতে হয় স্টক

আপনি যদি অফলাইন মোডে স্টক উপহার দিতে চান, তাহলে আপনাকে নিজের ব্রোকারেজ ফার্মের অফিসে যেতে হবে। এর জন্য আপনাকে ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপ বা ডিআইএস জমা করতে হবে। এই ফর্মেই প্রেরক ও প্রাপক উভয়ের তথ্য উল্লেখ করা থাকবে। এটি পূরণ করার পরে ব্রোকারেজের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে আপনাকে। এর পরেই শেয়ার বা ইটিএফ আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে উদিষ্ট ব্যক্তির ডিম্যাট অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য ব্রোকারেজ ফার্ম কিছু সার্ভিস চার্জ দাবি করে থাকে।

অনলাইনে কীভাবে স্টক উপহার দেওয়া যায়

আপনি যদি এই কাজটি অনলাইনে করতে চান, তাহলে আপনি ই-ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপের সহায়তা নিতে পারেন। জিরোধার মত সংস্থা এই প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে। তবে এক্ষেত্রে আপনার এবং আপনি যাকে পাঠাতে চাইছেন উভয়েরই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে জিরোধাতে।

জিরোধা অ্যাপের মাধ্যমে কীভাবে স্টক উপহার দেবেন

আপনার যদি জিরোধাতে একটি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে স্টক উপহার দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আপনার জিরোধা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে লগ ইন করে প্রোফাইল থেকে কনসোল সেকশনে যেতে হবে। এখান থেকে অপশন বেছে নিতে হবে 'Gift Stocks'। এরপর যাকে উপহার দেবেন তাঁর নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখুন। আপনার হোল্ডিং উপহার দেওয়ার জন্য একটি স্টক বেছে নিন।

আপনি স্টক উপহার দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপক একটি মেসেজ পাবেন এবং সেই দিন থেকে আগামী ৭ দিনের মধ্যে তাঁকে সেই উপহার গ্রহণ করতে হবে। প্রাপক সেই উপহার গ্রহণ করলে আপনাকে তা অনুমোদন করতে হবে। তাহলেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ঐ ব্যক্তির ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তরিত হয়ে যাবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Adani Group: বিপদের সময় আদানিদের পাশে দাঁড়াল এই গ্রুপ, অতীতেও করেছে একই কাজ

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget