এক্সপ্লোর

Ice Cream: দেউলিয়া ঘোষণা ৮৫ বছরের পুরনো এই আইসক্রিম ব্র্যান্ডের, এক ধাক্কায় ৫০০ কাউন্টারে তালা- কী ঘটেছে ?

Ice Cream Brand: রাইট এইড সংস্থার ১১তম অধ্যায়ের দেউলিয়া ঘোষণার অংশ এই 'থার্ফটি' আইসক্রিমের স্টোর বন্ধ হয়ে যাওয়া। ২০২৩ সালে শুরু হয়েছিল এই দেউলিয়া ঘোষণার প্রথম পর্ব।

Ice Cream Brand Thirfty: ৮৫ বছরের পুরনো এই আইসক্রিম ব্র্যান্ড বন্ধ হয়ে গেল। এক ধাক্কায় ৫০০ কাউন্টারে তালা ঝুলল। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে সংস্থা। রাইট এইড ফাইল করা হয়েছে সংস্থার তরফে। বহু প্রজন্ম ধরে এই আইসক্রিম ব্র্যান্ডের অনুরাগী ছিল মানুষ। কিন্তু এবার আর অর্থসঙ্কুলান করা গেল না। দেউলিয়া হওয়ার দরুণ একে একে সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে এই ব্র্যান্ডের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইসক্রিম ব্র্যান্ড 'থার্ফটি' বন্ধ হয়ে যাচ্ছে, সংবাদসংস্থা 'দ্য স্ট্রিট' জানিয়েছে এই তথ্য।

থার্ফটি আইসক্রিমের প্যারেন্ট সংস্থা 'রাইট এইড' তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে ব্যাপক পুনর্গঠনের তাগিদে। এই ব্র্যান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে বহুল অনুরাগীদের মনে দাগ কেটেছে। এই ব্র্যান্ডের সাশ্রয়ী ঐতিহ্যবাহী আইসক্রিম খেয়ে অনেকে বড় হয়েছে, এলাকার রাইট এইডের স্টোরগুলিতে এই আইসক্রিম দেখেই তাদের বড় হওয়া, সেই ঐতিহ্যের সুতোয় এবার টান।

কেন এই থার্ফটি আইসক্রিম সংস্থা ৫০০ স্টোর বন্ধ করছে

রাইট এইড সংস্থার ১১তম অধ্যায়ের দেউলিয়া ঘোষণার অংশ এই 'থার্ফটি' আইসক্রিমের স্টোর বন্ধ হয়ে যাওয়া। ২০২৩ সালে শুরু হয়েছিল এই দেউলিয়া ঘোষণার প্রথম পর্ব। ২০২৫ সালের শুরুতে এসে তা আরও বড় আকার নেয়। বড়সড় ঋণ, আইনি দায়, আফিম-সংক্রান্ত মামলার কারণে ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে রাইট এইড সংস্থা পরপর তাদের স্টোর বন্ধ করে দিতে চলেছে।

যদিও এই আইসক্রিম ব্র্যান্ড নিজে দেউলিয়া হয়নি, রাইট এইড স্টোরের ভিতরে যে কাউন্টারগুলি ছিল সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ক্যালিফোর্ণিয়ার মত জায়গায় এই ধরনের কাউন্টারগুলি একটা নিয়মিত দৃশ্যের অন্তর্গত ছিল, আর এই এলাকায় এই আইসক্রিম সংস্থা একটাই ছিল আর বাজারে এই ব্র্যান্ডের বাজার অংশীদারিত্ব ব্যাপক।

এই কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার অর্থ থার্ফটি ব্র্যান্ড মুছে যাওয়া নয় যদিও, তবে যে স্টোরগুলিতে একসময় অনুরাগীরা কোন আইসক্রিম হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন সেখানের সেই স্মৃতি আর পাওয়া যাবে না। তবে জানা গিয়েছে ক্যালিফোর্ণিয়ার এল মন্টেতে এই ব্র্যান্ডের কারখানা এখনও সক্রিয় রয়েছে এবং এখানে গেলে এই আইসক্রিম পাওয়া যাবে। চকলেট মল্টেড ক্রাঞ্চ, বাটার পিকনের মত ফ্লেভারের আইসক্রিম এখনও পাবেন অনুরাগীরা। কিছু কিছু নির্বাচিত গ্রসারি স্টোরে এই আইসক্রিমের সরবরাহ করা হবে, ওয়েস্ট কোস্টের কিছু দোকানেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget