এক্সপ্লোর

Income Tax Rule: নয়া নিয়মে কী কী পড়ছে করের আওতায়? নজর আগেভাগেই

Income Tax Law: আয়কর আইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। আগামী অর্থবর্ষে কর বাঁচানোর জন্য এখন থেকেই নজর রাখতে হবে নয়া নিয়মে।

 

কলকাতা: একদিন পেরোলেই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ (financial year)। ২০২২ সালের পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ আর্থিক বর্ষ। এবার থেকে কিন্তু আয়কর আইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। ফলে আগামী অর্থবর্ষের কথা ভেবে কর বাঁচানোর জন্য এখন থেকেই নজর রাখতে হবে নয়া নিয়মের (new rule) উপর। সেগুলি কী নিয়ম? দেখে নেওয়া যাক।

করের আওতায় ক্রিপ্টো:
আগামী অর্থবর্ষ থেকেই করের আওতায় পড়তে চলেছে ক্রিপ্টো (crypto) সম্পত্তি। ২০২২ সালের বাজেটেই সেই নিয়মের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তি যেমন ক্রিপ্টোকারেন্সি (cryptocurrency) বা এনএফটি (NFT)-থেকে আয়ের উপর ৩০ শতাংশ আয়কর (Income Tax) চাপছে। যদি একের অধিক ক্রিপ্টোকারেন্সি থাকে, তাহলে একটি ক্রিপ্টোর ক্ষতি (loss) দিয়ে অন্য একটি ক্রিপ্টোর আয় (Profit) ভারসাম্য করা যাবে না। যে ক্রিপ্টোকারেন্সি থেকে যতটা লাভ হবে তার উপরেই কর দিতে হবে। ডিজিটাল (figital) ধরনের লেনদেন ক্রমশ বাড়তে থাকায় ডিজিটাল সম্পত্তির উপর কর বসানো হয়েছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

পিএফ থেকে কর:
পয়লা এপ্রিল থেকে আয়করের নতুন আইন চালু করছে  সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes)। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পিএফ অ্যাকাউন্টে রাখলে তা করমুক্ত। কিন্তু তার চেয়ে বেশি টাকা রাখলে সেখান থেকে যা সুদ (interest) আসবে তার উপর কর বসানো হবে।   

কোভিড চিকিৎসায় করছাড়:
কোভিড (covid) চিকিৎসার জন্য টাকা নেওয়া হলে তাতে করছাড় দেওয়া হবে। কোভিডে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার যে ক্ষতিপূরণ পাবে তাতে দশ লক্ষ টাকা পর্যন্ত করছাড় থাকবে, যদি মৃত্যুর ১২ মাসের মধ্যে ওই ক্ষতিপূরণ পাওয়া যায়। ২০২০ সালের পয়লা এপ্রিল থেকে এই হিসেব করা হবে। 

বিশেষ ছাড়:
বিশেষভাবে সক্ষম কোনও ব্যক্তির অভিভাবক ওই ব্যক্তির জন্য বিমা (insurance) নিতে পারেন। সেটি করছাড়ের আওতায় পড়বে।

NPS নিয়ম:
এবার রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা  80CCD(2) ধারার অধীনে NPS এর জন্য করছাড়ের আবেদন করতে পারবেন।  

আরও পড়ুন: আজই শেষদিন, দ্রুত সারতে হবে এই কাজগুলি

  

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget