এক্সপ্লোর

March 31: আজই শেষদিন, দ্রুত সারতে হবে এই কাজগুলি

Important Day: আজকের দিনটাই শেষ। কাল থেকেই শুরু নতুন আর্থিকবর্ষ। প্রতিবছরই পয়লা এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত একটি আর্থিকবর্ষ হিসেবে ধরা হয়। আর সেই কারণেই ৩১ মার্চ দিনটি এত গুরুত্বপূর্ণ।


কলকাতা: ৩১মার্চ শেষ হচ্ছে ২০২১-২২ অর্থবর্ষ। সাধারণ বর্ষশেষের মতো উদযাপন হয় না ঠিকই। কিন্তু এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিজীবি বা ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে যদি আপনি করদাতা হন। সেক্ষেত্রে ৩১ মার্চের মধ্যেই আপনাকে আয়কর প্রদানের যাবতীয় কাজ শেষ করতেই হবে। 

শুধু চলতি অর্থবর্ষের আয়করই (income tax) নয়, এই দিনটি আরও কিছু কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই কাজগুলি সম্পূর্ণ করার শেষদিন আপাতত ৩১ মার্চ বলেই ধার্য করা হয়েছে। সেগুলি কী কী? 

আধার-প্যান লিঙ্ক:
আধার (aadhaar) কার্ডের সঙ্গে প্যান (pan) কার্ড সংযুক্তিকরণের জন্য শেষ তারিখ ৩১ মার্চ। এখনও পর্যন্ত যা নির্দেশিকা, তাতে ৩১ মার্চের মধ্যে এই কাজটি না করলে প্যান কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা (penalty) করা হতে পারে। 

ITR-এর ই-ভেরিফিকেশন:
শুধু আয়কর দাখিল করলেই হবে না। প্রয়োজন ই-ভেরিফিকেশন (e-verification)। আয়কর জমার পরে সেটি রিভিউ করা হলে তবেই সেটাকে গ্রাহ্য করে আয়কর দফতর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes) করদাতাদের ওই  কাজ করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে। 

কী ভাবে করবেন ই-ভেরিফাই?
Income Tax Portal-এ গিয়ে সেখানে ই-ভেরিফাইয়ের জন্য লিঙ্ক ক্লিক করুন। তারপর প্যান, মোবাইল নম্বর ও অ্যাসেসমেন্ট নম্বর দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 

বাকি থাকা রিটার্ন দাখিল:
২০২০-২১ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন (return) যারা দেননি তাঁরা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা করতে পারবেন। তবে দিতে হবে কিছু জরিমানা। কিন্তু এই দিনটির পর কোনওভাবেই ওই অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করা যাবে না।

অগ্রিম কর:
যে চাকরিজীবি ব্যক্তির বেতন ছাড়াও আয়ের অন্য উৎস রয়েছে এবং তা আয়কর প্রদানের মতো হয়ে থাকলে ৩১ মার্চের মধ্যে অগ্রিম কর (advance tax) জমা দিতে হবে। যাঁরা চাকুরিজীবি নন, তাঁদের সব উৎস মিলিয়ে যা আয় হবে সেখানে কত টাকা কর দিতে হবে তা হিসেব করে অগ্রিম কর প্রদান করতে হবে।

কর বাঁচাতেও কাজ:
আয়কর আইনের অধীনে নির্দিষ্ট পদ্ধতিতে আয়কর বাঁচানোর নানা উপায় রয়েছে। কিন্তু সেই সুবিধা পাওয়ার জন্য যাবতীয় কাজ ৩১ মার্চের মধ্যেই করে ফেলতে হবে।

আরও পড়ুন: এপ্রিলে বদলে যাচ্ছে এই দুই ব্যাঙ্কের নিয়ম, না জানলে আপনার ক্ষতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget