এক্সপ্লোর

Salary Hike: বেতন বাড়বে এই সংস্থার কর্মীদের, জুনিয়ররা পাবেন বেশি সুবিধে

India Inc Company: বেসরকারি খাতের কর্মীরা এই বছর গড়ে ৮-১১ শতাংশ এপ্রাইজাল পাবে। তবে এবার এই মূল্যায়ন প্রক্রিয়ায় সিনিয়রদের থেকে জুনিয়র কর্মীদের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে।

Appraisal 2024: নতুন অর্থবর্ষের শুরুতেই প্রায় প্রত্যেক সংস্থাতেই বেতন বৃদ্ধির খবর আসা শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও সংস্থায় বেতন বাড়ছে না এই বছর। আর বাড়লেও কীভাবে বাড়বে, কতটা বাড়বে তার মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে এই বছর ইন্ডিয়া আইএনসিতে সুখবর পেতে পারেন কর্মীরা। বেসরকারি সংস্থা, কর্পোরেট সংস্থার কর্মীদের জন্য সুখবর থাকছে এই বছর।

একটি প্রতিবেদনে এমনতা দাবি করা হয়েছে যে, বেসরকারি খাতের কর্মীরা এই বছর গড়ে ৮-১১ শতাংশ এপ্রাইজাল পাবে, অর্থাৎ এই হারেই তাঁদের বেতন বাড়তে পারে। তবে এবার এই মূল্যায়ন প্রক্রিয়ায় সিনিয়রদের থেকে জুনিয়র কর্মীদের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে।

জুনিয়রদের বেতন বাড়বে বেশি

Randstad India-র পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে আর সেখানেই বলা হয়েছে যে এই বছর কর্পোরেট সেক্টরে বেতন বৃদ্ধি ভাল হবে। ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের গড়ে বেতন বৃদ্ধি বেশি হবে। পুরনো অভিজ্ঞ কর্মীদের বেতন এই বছর সেই তুলনায় খুব একটা বাড়বে না বলেই ধারণা করা হচ্ছে। যেখানে জুনিয়র কর্মীদের বেতন ১০-১১ শতাংশ বাড়তে পারে বলে জানা গিয়েছে, সেখানে সিনিয়র কর্মীদের মধ্যে বেতন বাড়বে ৮-১১ শতাংশ পর্যন্ত।

আরও কাজের সুযোগ ফ্রেশার ও জুনিয়রদের জন্য

রিপোর্ট বলছে, ভারতের টায়ার ১ ও টায়ার ২ শহরে ফ্রেশার ও জুনিয়র কর্মীরা বেশি সুবিধে পাচ্ছেন। বর্তমানে বহু সংস্থা ফ্রেশার ও জুনিয়রদের চাকরির সুযোগ দিচ্ছে বেশি। কারণ সংস্থার চাহিদা অনুযায়ী তাঁদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। মানিয়ে নেওয়াতে পারাটাও অনেক বেশি সহজ।

সমস্ত সেক্টরেই একই প্রবণতা

১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের বেতন এমনিতেই অনেক বেশি থাকায়, তাঁদের ক্ষেত্রে ৮-১০ শতাংশ বেতন বাড়াতে চায় বেসরকারি সংস্থাগুলি। অন্যদিকে তুলনায় কম অভিজ্ঞতাসম্পন্ন জুনিয়র কর্মীদের বেতন বাড়বে ৯-১০ শতাংশ পর্যন্ত।

ইন্টারনেট, ই-কমার্স, ম্যানুফ্যাকচারিং, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস ও বিমা খাতের সংস্থাগুলিতে ১০-১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেতন। এই সংস্থাগুলিও যোগ্য মেধাবী কর্মীকে ধরে রাখার চেষ্টা করবে। অ্যাট্রিশন রেট এই বছর কমে আসবে এটা নিশ্চিত করে বলা যায়। ২০২২ ও ২০২৩ সালে এই হার যেখানে ১৮-২০ শতাংশে পৌঁছেছিল, সেখানে এই বছর তা ১৩-১৪ শতাংশ হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Dividend Stocks: ১ বছরেই ২১১ শতাংশ রিটার্ন ! এবার ডিভিডেন্ড দেবে এই মাল্টিব্যাগার স্টক

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget