এক্সপ্লোর

Defence Stocks : ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ছুটছে ডিফেন্স স্টক, ১০ শতাংশ পর্যন্ত লাফ

India Pakistan War: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সোমবার ১০ শতাংশ পর্যন্ত লাফিয়েছে বেশকিছু স্টক। জেনে নিন, কোন কোন স্টকগুলি দিয়েছে লাফ।

India Pakistan War: মাত্র কয়েক দিনেই ছুট দিয়েছে এই প্রতিরক্ষা স্টকগুলি (Defence Stocks)। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সোমবার ১০ শতাংশ পর্যন্ত লাফিয়েছে বেশকিছু স্টক। জেনে নিন, কোন কোন স্টকগুলি দিয়েছে লাফ।

এর মধ্যে রয়েছে এই শেয়ারগুলির নাম

 এই প্রতিরক্ষা স্টকগুলির মধ্যে নাম রয়েছে, পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল), ডেটা প্যাটার্নস (ইন্ডিয়া), হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল), ভারত ডায়নামিক্স এবং আরও অনেকগুলি সহ প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ার। সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে এই শেয়ারগুলি।

কোথা থেকে সূত্রপাত

কাশ্মীরের পহেলগাঁওয়ারে বৈসারন উপত্যকায় জঙ্গিরা ২৬ জন পর্যটককে হত্যা করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পরে বিনিয়োগকারীরা প্রতিরক্ষা স্টকগুলিতে বাজি ধরতে শুরু করেছে। হামলার পর ভারত পাকিস্তানের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এ ছাড়াও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করার ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, পাকিস্তানকে শিক্ষা দিতে আরও আগ্রাসী মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি।

এই পরিস্থিতির পর বদলেছে ভারতের শেয়ার বাজার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশদে জানানোর পরই শার্প জাম্প দেখা গেছে ডিফেন্স স্টকগুলিতে। 

আজ কী হয়েছে বাজারে

এদিন দুই দেশের যুদ্ধের আবহে নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স 4.14 শতাংশ লাফিয়ে দুপুরে 6,915.45 পয়েন্টে ট্রেডিং করেছে। এর আগে এটি 6,674.33 পয়েন্টে খুলেছিল।

কোন কোন শেয়ারে জাম্প

সোমবার, পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেডের শেয়ার 10.77 শতাংশ বৃদ্ধির সঙ্গে প্রতি শেয়ার 1,157.90 টাকায় উঠেছিল একইভাবে, ডেটা প্যাটার্নের শেয়ার 7 শতাংশ, BEL শেয়ার 2 শতাংশ এবং HAL শেয়ার 5 শতাংশ বেড়েছে।

প্যারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি স্টক স্প্লিট ও ডিভিডেন্ড

বাজারের খবর বলছে, পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড 30 এপ্রিল একটি বোর্ড সভা করবে। 31 মার্চ, 2025-এ শেষ হওয়া ত্রৈমাসিকের কোম্পানির ইন্ডিভিজুয়াল ও কনসিলডেটেড আর্থিক ফলাফল জানাবে। এই রেজাল্ট অনুমোদন করতে কোম্পানির বর্তমান ইক্যুইটি শেয়ারের স্প্লিট অনুমোদন ও কোম্পানির 25 মার্চ 202৫ সালের শেষের ইক্যুইটি শেয়ারে ডিভিডেন্ড দেবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

SAP Layoff : ১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
Gold Price: রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget