এক্সপ্লোর

কয়েক দশকে সবচেয়ে বেহাল দশা, ২৩.৯ শতাংশ সঙ্কোচন হয়েছে ভারতীয় অর্থনীতির, জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান

জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের অর্থনীতির বৃদ্ধি হয়েছিল ৩.১ শতাংশ, গত অন্তত আট বছরে বৃদ্ধির হার এত ধীর, শ্লথ হয়নি কখনও।

নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর জেরে অর্থনীতির আকাশে কালো মেঘ। শিল্প, ব্য়বসা-বাণিজ্য়, জীবন-জীবিকা মার খাচ্ছে। তার মধ্য়েই গত বেশ কয়েকটি দশকে অর্থনীতির সবচেয়ে বেহাল দশার ছবি তুলে ধরল সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের দেওয়া সরকারি তথ্য় বলছে, ভারতের মোট অভ্যন্তরীণ পণ্য বা জিডিপি এপ্রিল-জুন ত্রৈমাসিকে ২৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের অর্থনীতির বৃদ্ধি হয়েছিল ৩.১ শতাংশ, গত অন্তত আট বছরে বৃদ্ধির হার এত ধীর, শ্লথ হয়নি কখনও। জিডিপি পরিসংখ্যানে ফুটে উঠেছিল, মানুষ খরচ করছে কম, ব্যয় সংকোচন হয়েছে, বেসরকারি বিনিয়োগ, রপ্তানিরও সংকোচন হয়েছে মার্চ ত্রৈমাসিকে। বিশেষজ্ঞরা বলেইছিলেন, দেশের অর্থনীতির সংকোচন হতে চলেছে কেননা একটানা দেশব্যাপী ৬৮ দিনের লকডাউনের বেশিরভাগটাই কেটেছে এই পর্বে। নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে লকডাউনের বিধিনিষেধ চালু করে সরকার। যদিও আগে প্রকাশিত তথ্য পরিসংখ্যানেই প্রকাশ, কোভিড-১৯ সংক্রমণ সামলাতে চালু লকডাউন চালু হওয়ার আগেই দেশের জিডিপি বৃদ্ধির হার কমে, তার গতি ধীর হয়ে গিয়েছিল। ২০২০ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৩.১ শতাংশ বৃদ্ধির হার ছিল ২০১২-১৩ থেকে শুরু হওয়া নতুন তথ্য পরিসংখ্যান সিরিজের দুর্বলতম হার। ২০২০ অর্থবর্ষের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হল ৪.২ শতাংশ, যা এই সিরিজে সবচেয়ে দুর্বল, খারাপ হার। ২০১৩র পর থেকে ভারতের অর্থনীতি সবচেয়ে কম হারে বেড়েছে গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, কেননা বিশ্বস্তরে বাণিজ্য় সংঘাতের মধ্য়ে ক্রেতার চাহিদা ও সরকারি ব্য়য় ঝিমিয়ে পড়ে। ফলে কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার আরও কমানোর সম্ভাবনা দেখা দেয়। বছর থেকে বছরের হিসাবে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির বৃদ্ধি হয় মাত্র ৫ শতাংশ। ২০১৮র একই ত্রৈমাসিকে বৃদ্ধি ছিল ৮ শতাংশ, তার আগের ত্রৈমাসিকে ৫.৮ শতাংশ। কোভিড-১৯ অতিমারীর ধাক্কায় গোটা বিশ্ব অর্থনীতিতেই সঙ্কোচনের ছায়া। ২০২০ সালে গোটা বিশ্বের অর্থনীতির ৪.৯ শতাংশ সঙ্কোচন হবে বলে হিসাবে আইএমএফের। জুন ত্রৈমাসিকে ব্রিটিশ অর্থনীতির এক বছরের হিসাবে পতন হয়েছে ২১.৭ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget