এক্সপ্লোর

IndusInd Bank: ৬৭৪ কোটি টাকার হিসেবে গরমিল এই ব্যাঙ্কে, শেয়ারের দাম এক ধাক্কায় ৬ শতাংশ নিচে

IndusInd Bank Accounting Error: ১০ মে ব্যাঙ্কের পক্ষ থেকে এই তথ্য স্টক এক্সচেঞ্জকে জানানোর পর থেকেই একদিনেই শেয়ারের দামে ব্যাপক পতন দেখা যায়। একদিনেই ২৭ শতাংশ ধস নেমেছিল এই শেয়ারে।

IndusInd Bank Accounting Error: ১৬ মে শুক্রবার সকালেই মুম্বই-ভিত্তিক বেসরকারি খাতের এই ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে। ব্যাঙ্কের হিসেবে বিরাট বড় গরমিল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জকে (IndusInd Bank Accounting Error) জানিয়েছে তাদের আভ্যন্তরীণ অডিট বিভাগের পক্ষ থেকে মাইক্রোফিনান্স ট্রেডের তদন্তের সময় ২০২৫ অর্থবর্ষের তিনটি ত্রৈমাসিক মিলিয়ে ৬৭৪ কোটি টাকার হিসেবে গরমিল খুঁজে পেয়েছে। এমনকী এই ব্যাঙ্ক (IndusInd Bank) তাদের হিসেবে ভুলবশত ৬৭৪ কোটি টাকা সুদ হিসেবে দেখিয়েছিল। কিন্তু এই ত্রুটি এর আগেই ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সংশোধন করে নেওয়া হয়েছিল।

১০ মে ব্যাঙ্কের পক্ষ থেকে এই তথ্য স্টক এক্সচেঞ্জকে জানানোর পর থেকেই একদিনেই শেয়ারের দামে ব্যাপক পতন দেখা যায়। একদিনেই ২৭ শতাংশ ধস নামে এই শেয়ারে। এমন এক সময়ে এই ঘটনা প্রকাশ্যে এসেছে যখন ডেরিভেটিভ পোর্টফোলিও বিরোধের কারণে ব্যাঙ্কের এমডি এবং সিইও সুমন্ত কাঠপলিয়া এবং একইসঙ্গে ডেপুটি সিইও অরুণ খুরানা পদত্যাগ করেছেন।

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের অডিট রিপোর্টে গরমিল

এই গরমিলের ব্যাপারে ব্যাঙ্কের মূল কর্মীদের ভূমিকা নিয়েও তদন্ত করা হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে এই বিষয়ে হুইসলব্লোয়ারের অভিযোগ পাওয়ার পরে বোর্ডের অডিট কমিটি আভ্যন্তরীণ অডিট বিভাগকে অন্যান্য সম্পদ, ও অন্যান্য দায়ে রেকর্ড করা লেনদেন পর্যালোচনা করতে বলেছে।

ব্যাঙ্কের মাইক্রোফিনান্স ব্যবসার পর্যালোচনার পাশাপাশি এই তদন্তও চলেছে যা এর আগে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল। এর পরে আজ শুক্রবার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম ৬ শতাংশ পড়ে যায় বিএসইতে। শেয়ারের দাম নেমে আসে ৭৩৫.৯৫ টাকার স্তরে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ এই স্টকের দাম ট্রেড করছিল ৭৫৫.৮০ টাকায় অর্থাৎ ৩.১ শতাংশ পতনে।

ব্রোকারেজ হাউজগুলি টার্গেট প্রাইস কমিয়েছে এই স্টকে

এই হিসেবে গরমিলের খবর পাওয়ার পর থেকেই সিএলএসএ ব্রোকারেজ হাউজ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের টার্গেট প্রাইস ৯০০ টাকা থেকে কমিয়ে এনেছে ৭৮০ টাকায় আর অন্যদিকে আরেকটি ব্রোকারেজ ফার্ম ইনভেস্টেক এই টার্গেট প্রাইস ৭০০ টাকা থেকে কমিয়ে এখন করেছে ৬৫০ টাকা। হোল্ড রেটিং থেকে সেল রেটিং দিয়েছে এই স্টককে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget