এক্সপ্লোর

IndusInd Bank: নিষিদ্ধ ঘোষণা এই ব্যাঙ্কের আধিকারিককে, অনৈতিক ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন; ২০ কোটির সম্পদ বাজেয়াপ্ত করল সেবি

IndusInd Bank Executive Barred: সেবির নির্দেশ অনুযায়ী ইনসাইডার ট্রেডিং থেকে উপার্জিত অর্থের কারণে এই আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বাজার থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছে।

নয়াদিল্লি: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সংক্ষেপে সেবির তরফে একটি অন্তর্বর্তীকালীন অর্ডার জারি করা হয়েছে যেখানে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে ৫ জন এক্সিকিউটিভকে সিকিউরিটিজ বাজার (IndusInd Bank) থেকে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যে তারা ইনসাইডার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এমন প্রমাণও পেয়েছে সেবি। এমনকী সেই এক্সিকিউটিভদের বিরুদ্ধে এই অভিযোগও (Insider Trading) রয়েছে যে তারা আনপাবলিশড প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ব্যবহার করে ১৯.৭৮ কোটি টাকার ক্ষতি এড়ানোর চেষ্টা করেছেন।

২৮ মে সেবির তরফে এই এক্স-পার্ট অন্তর্বর্তীকালীন অর্ডার পাশ করা হয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ৫ জন সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে যাদের মধ্যে আছেন অরুণ খুরানা (এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডেপুটি সিইও), সুমন্ত কাঠপলিয়া (ম্যানেজিং ডিরেক্টর ও সিইও), সুশান্ত সৌরভ (হেড অফ ট্রেজারি অপারেশনস), রোহন জাঠানা (হেড অফ জিএমজি অপারেশনস), অনিল মার্কো রাও (চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কনজিউমার ব্যাঙ্কিং)। সেবি জানিয়েছে এই তালিকার মধ্যে বেশ কয়েকজন আগেই এই ব্যাঙ্ক থেকে পদত্যাগ করেছেন।

সেবির নির্দেশ অনুযায়ী ইনসাইডার ট্রেডিং থেকে উপার্জিত অর্থের কারণে এই আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেবি তাদের বাজেয়াপ্ত অর্থের পরিমাণের জন্য নিজেদের নামে স্থায়ী আমানত করতে বলেছে, যার জন্য সেবির পক্ষ থেকে একটি লিয়েন চিহ্নিত করা হয়েছে যা নিয়ন্ত্রকের অনুমোদন ছাড়া কোনওভাবেই তোলা বা ব্যবহার করা যাবে না।

কীভাবে হল তদন্ত

১১ মার্চ ২০২৫ তারিখে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দামে হঠাৎ ধস নামার পরেই সেবি একটি সুয়ো মোটো তদন্ত শুরু করে। ঠিক এর আগের দিনেই ব্যাঙ্কের তরফে প্রকাশ্যে তাদের ডেরিভেটিভ পোর্টফোলিওর গরমিলের কথা জানানো হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জারি করা আরবিআইয়ের মাস্টার ডিরেকশন অনুসারে বাধ্যতামূলক পরিবর্তনগুলি থেকে এই সমস্যা উদ্ভূত হয়েছে বলে জানা যাচ্ছে। আভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে সেবি জানতে পারে এই ব্যাঙ্কে যথাক্রমে ১৫৭২ কোটি টাকা (সেপ্টেম্বর ২০২৩), ১৭৭৬.৪৯ কোটি টাকা (ডিসেম্বর ২০২৩) এবং ২৩৬১.৬৯ কোটি টাকা (মার্চ ২০২৪)-র গরমিল পাওয়া গিয়েছে। ব্যাঙ্কের শীর্ষ পরিচালকদের এই বিষয়ে ডিসেম্বর মাসে জানানো হলেও মার্চ মাসে ব্যাঙ্কের তরফে প্রকাশ্যে এই গরমিলের ব্যাপারে জানানো হয়।

ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ

ইউপিএসআই পর্বের সময়ে এই পাঁচজন আধিকারিক ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ব্যাপক পরিমাণের শেয়ার বিক্রি করে বাজারে এবং কোনও কিছু কেনাকাটা করেন না যা কিনা সেবির মতে লোকসান কমানোর এক বড় উপায়। ১১ মার্চ এই ব্যাঙ্কের শেয়ারের দাম তাই এক ধাক্কায় ৯০০ টাকা থেকে নেমে আসে ৬৫৫ টাকায়। পরিসংখ্যানে দেখা গিয়েছে অরুণ খুরানা ৩.৪৮ লক্ষ শেয়ার বিক্রি করে ১৪.৩৯ কোটি টাকা লোকসান কমান, সুমন্ত কাঠপলিয়া ১.২৫ লক্ষ শেয়ার বিক্রি করে ৫.২ কোটি টাকা লোকসান কমান আর বাকি তিনজন আধিকারিক মোট ১৯ লক্ষ শেয়ার বিক্রি করেন।

আর তাই সেবির নির্দেশে এই ৫ এক্সিকিউটিভকে সিকিউরিটিজ বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের জন্য তাদের সমস্ত সম্পদ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget