এক্সপ্লোর

Multibagger Stock: ৮ মাসেই ১০০০ শতাংশ দাম বেড়েছে এই ৩ স্মলক্যাপ স্টকের, পকেট ভরেছে বিনিয়োগকারীদের

Stock Price: এই তালিকার প্রথমেই আছে আরআরপি সেমিকণ্ডাক্টরের নাম। বম্বে স্টক এক্সচেঞ্জে বিগত ৮ মাসে এটিই সম্ভবত সবথেকে বেশি মুনাফা দেওয়া স্টক।

Stock Market: ভারতের শেয়ার বাজারে দারুণ ঘটনা। তিন-তিনটে স্মলক্যাপ স্টকে ১ বছরের মধ্যেই বিনিয়োগকারীদের দিয়েছে ১০০০ শতাংশেরও বেশি মুনাফা। পুরো এক বছরও নয়, মাত্র ৮ মাসের মধ্যেই এই মুনাফা এনে দিয়েছে এই স্টকগুলি। বাজারে অনিশ্চয়তা, অস্থিরতা চলার দরুণ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪.৬ শতাংশ পড়ে (Multibagger Stock) গিয়েছে আর বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক গত ৮ মাসে ৯ শতাংশেরও বেশি পড়ে গিয়েছে। কিন্তু এই তিন স্টকে (Smallcap Stock) এই পতনের বাজারেও মুনাফা এনে দিয়েছে। বলা ভাল ট্রেন্ডের বিপরীতে গিয়ে মুনাফা গড়েছে এই তিন স্টক।

এই তালিকার প্রথমেই আছে আরআরপি সেমিকণ্ডাক্টরের নাম। বম্বে স্টক এক্সচেঞ্জে বিগত ৮ মাসে এটিই সম্ভবত সবথেকে বেশি মুনাফা দেওয়া স্টক। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর এই স্টকের দাম ছিল ৫০.৫৮ টাকা আর তা ২০২৫ সালের ২৭ মে তারিখে ২৩৮৮ শতাংশ বেড়ে হয় ১২৫৮.৬০ টাকা। এই সংস্থা মূলত সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক ডিভাইসের উপরে কাজ করে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনটি ত্রৈমাসিক মিলিয়ে এই সংস্থা ১০.০৫ কোটি টাকার মুনাফা করেছিল।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোঠারি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড। এই শেয়ারের দাম ২৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে বেড়ে ২০২৫ সালের ২৭ মে-তে এসে দাঁড়ায় ৪০২.১৫ টাকা। একটা স্টকেই ১৩৮৪ শতাংশ রিটার্ন। এই সংস্থার পোর্টফোলিওতে ফার্টিলাইজার, ড্রোন, জুতো, হেলথ প্রোডাক্টস ইত্যাদি নানা সেক্টরের পণ্য রয়েছে।

সবশেষে বলতে হয় এলিটকম ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থার কথা যেটিও এই সময়ের মধ্যে মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। ১১৯১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থা। এই শেয়ারের দাম ২৯.৯৬ টাকা থেকে বেড়ে ৩৮৬.৭০ টাকায় দাঁড়ায় মাত্র আট মাসের মধ্যে। তামাকজাত পণ্য প্রস্তুত করে এই সংস্থা। ২০২৫ সালে এই সংস্থার মোট সেলস হয়েছে ২৯৭.৫১ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৪২৩ শতাংশ লাফ দিয়েছে এই সংস্থার সেলস। আর নেট মুনাফা ৫৭৪ শতাংশ বেড়ে হয়েছে ৩২.২১ কোটি টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget