এক্সপ্লোর

Investment Strategy: SIP তো করেছেন, এই কাজ না করলে বিরাট ক্ষতি হতে পারে আপনার, ক্ষতি এড়াতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ

SIP Investment: বিশেষজ্ঞ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, "থিওরি বলছে প্রতি বছর স্টেপ আপ করতে হবে। লজিকটা এই, প্রতি বছর আমার মাইনে বা উপার্জন বাড়ছে, আর তার সঙ্গে বিনিয়োগও বাড়ানো উচিত।"

কলকাতা: মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অনেক ব্যক্তিই বিনিয়োগ করেন। কিন্তু এই বিনিয়োগের দৌড়ে নেমে অনেকেই এমন অনেক ভুল করে বসেন, যে ভুল করা বিনিয়োগকারীদের কাছে একেবারে কাম্য নয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ভুলের কারণে বিনিয়োগকারীদের বিরাট ক্ষতি হতে পারে। কী বলছেন বিশেষজ্ঞ ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায়?

আরও পড়ুন: BRICS সম্মেলনের নৈশভোজে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী, বিনিয়োগ টানতে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

মিউচুয়াল ফান্ডে মানুষ বিনিয়োগ করে এটা ভেবে, যে একটা SIP করব। আর হিসাব করে যে কত বছর পর কত রিটার্ন হতে পারে। কিন্তু এই বিনিয়োগের সময় মাসিক বিনিয়োগের অঙ্কটা এক রেখে দেওয়া একটা বড় ভুল। উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ না বৃদ্ধি করলে দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। অভিনেতা ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, "মূল্যবৃদ্ধির সঙ্গে তাল রাখতে বছরে অন্তত ১০ শতাংশ স্টেপআপ করা উচিত। এটা হচ্ছে অঙ্ক। যে স্টেপ আপ করবে না, তার ১০ বা ১৫ বছর পর মোট রিটার্ন আর যে স্টেপ আপ করেছে তার মোট রিটার্নের অনেকটা তফাত হয়ে যায়।"

কোনও ব্যক্তি যখন SIP শুরু করেন, তখন তিনি তাঁর হাতে থাকা টাকা সঞ্চয়ের জন্যই তিনি SIP করেন। কিন্তু সময়ের সঙ্গে যখন ওই ব্যক্তির উপার্জন বৃদ্ধি পায়, তখন SIP-তেও স্টেপ আপ করা প্রয়োজন হয়ে পড়ে। যদি কেউ স্টেপ আপ না করে, তাহলে কী হয়? হিসাব বলছে তাহলে ওই ব্যক্তির মোট উপার্জনের তুলনায় বিনিয়োগের পরিমাণ কমতে থাকে।

আরও পড়ুন: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?

অভিনেতা ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, "থিওরি বলছে প্রতি বছর স্টেপ আপ করতে হবে। লজিকটা এই, প্রতি বছর আমার মাইনে বা উপার্জন বাড়ছে, আর তার সঙ্গে বিনিয়োগও বাড়ানো উচিত। ধরা যাক কারও মাইনে ৫০ হাজার টাকা। সে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করছে। এবার তার যখন ১০ শতাংশ মাইনে বাড়ছে, তখন বিনিয়োগেও অন্তত ১০ শতাংশ বাড়ানো উচিত। কারণ, স্টেপ আপ না করলে বড় রিটার্ন মিস হয়ে যাবে।"

একটা উদারণ ধরা যাক এখানে। ধরা যাক, কোনও মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন ১২ শতাংশ। প্রথম মাসে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ দিয়ে SIP শুরু করা হল। তাহলে ওই SIP যদি স্টেপ আপ SIP না হয়, তাহলে ২০ বছর পর মোট জমা হওয়া অর্থ ২১ লক্ষ টাকা। আসল সহ রিটার্ন হয় প্রায় ৪৬ লক্ষ্য টাকা। অন্যদিকে এই ফান্ডেই যদি ১০ শতাংশ স্টেপ আপ করা হয়, তাহলে মোট বিনিয়োগ হল ৩৪ লক্ষ ৩৬ হাজার টাকা। ও আসল সহ রিটর্নের পরিমাণ দাঁড়াত ৯৩ লক্ষ ১৫ হাজার টাকায়। হিসাব বলছে প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা রিটার্ন আসে স্টেপ আপ করা হলে।

বিশেষজ্ঞের মতামত একান্তই তাঁর ব্যক্তিগত। তা ABP আনন্দ বা ABPLive.com-এর বক্তব্য নয়। ABP আনন্দ বা ABPLive.com কখনও কাউকে বিনিয়োগের পরামর্শ দেয় না। এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে, বিনিয়োগের আগে কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget