এক্সপ্লোর

IPO Launch: ডেবিউর দিনেই বিপুল সাড়া, ৫৩ শতাংশ প্রিমিয়ামে খুলল এই শেয়ার

Faalcon Concepts Debut: গত শুক্রবার ১৯ এপ্রিল বাজারে এসেছিল ফ্যালকন কনসেপ্টসের আইপিও। ২৩ এপ্রিল এই আইপিওতে (IPO Launch) বিডিং শেষ হয়। আইপিও লঞ্চ হওয়ার তিনদিনেই ৭১.২৮ বার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও।

Share Price: ডেবিউর দিনেই বিপুল সাড়া। আইপিও এসেছি আগেই, আজ বাজারে তালিকাভুক্ত হওয়ার দিনেই ৫৩ শতাংশ বাড়ল আইপিওর প্রিমিয়াম। বম্বে স্টক এক্সচেঞ্জের SME সেগমেন্টে আজ ২৬ এপ্রিল Faalcon Concepts এর শেয়ার তালিকাভুক্ত হল আর বিপুল রিটার্ন পেলেন (IPO Launch) বিনিয়োগকারীরা। আজ বাজারে ৯৫ টাকায় তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। আইপিওর ইস্যু প্রাইস যেখানে ছিল ৬২ টাকা, সেখান থেকে ৫৩.২২ শতাংশ বেড়ে গিয়েছে দাম। তবে ডেবিউর পরে পরেই ৫ শতাংশ দাম কমে যায় এই শেয়ারের।

আজ সকাল ১০টা ১২ নাগাদ বাজারে তালিকাভুক্ত হওয়ার পরে পরেই ৫ শতাংশ লোয়ার সার্কিটে ৯০.২৫ টাকায় ট্রেড করতে থাকে এই শেয়ার। গত শুক্রবার ১৯ এপ্রিল বাজারে এসেছিল ফ্যালকন কনসেপ্টসের আইপিও। ২৩ এপ্রিল এই আইপিওতে (IPO Launch) বিডিং শেষ হয়। ৬২ টাকায় বাঁধা ছিল ফ্যালকন কনসেপ্টসের প্রাইসব্যান্ড। এই আইপিওর একটি লট সাইজে ছিল ২০০০ ইকুইটি শেয়ার যদিও তা শুধুমাত্র খুচরো বিনিয়োগকারীদের জন্য। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ছিল এক লটে ৪০০০ হাজার শেয়ার। আইপিও লঞ্চ হওয়ার তিনদিনেই ৭১.২৮ বার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও।

এই ফ্যালকন কনসেপ্টস সংস্থা মূলত ফ্যাসাড সিস্টেমের ইনস্টলেশন, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকে। ছাদ করা, পাথর বসান, মেটাল ক্ল্যাডিং, স্কাইলাইট, ক্যানোপি, ফ্রেমলেস গ্লাস, হাই-এন্ড অ্যালুমিনিয়াম দরজা-জানালা ইত্যাদি বসানর কাজ করে এই সংস্থা।

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ফ্যালকন কনসেপ্টসের কর ব্যতীত মুনাফার অঙ্ক বেড়ে হয়েছে ৮৩.৫৮ শতাংশ এবং এই সময়পর্বে সংস্থার রেভিনিউ কমে গিয়েছে ২৮.৫ শতাংশ। আইপিওর মাধ্যমে বাজার থেকে এই সংস্থা (IPO Launch) ১২.০৯ কোটি টাকা তুলতে চেয়েছে। আর তাই বাজারে ফ্যালকন কনসেপ্ট মোট ১,৯৫,০০,০০০ ইকুইটি শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। তবে এতে কোনও অফার ফর সেল ছিল না। আজকের বাজার বন্ধের সময় ফ্যালকন কনসেপ্টের জিএমপি চলছি ৫ টাকা প্রিমিয়ামে। ফলে পরে এর দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )

আরও পড়ুন: LIC Portfolio: ১৪ লক্ষ কোটিতে পৌঁছাল বিনিয়োগের বাজারমূল্য, কোন কোন শেয়ার কেনা আছে LIC-র ?

সেরা শিরোনাম

Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
Gold Price: ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
Emergency Fund: জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
Gym Supplement Rules : জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের
জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget