এক্সপ্লোর

IPO News: মার্চেই ৩০০০ কোটির আইপিও আনছে এই সংস্থা, বড় মুনাফার সুযোগ রয়েছে

IPO Alert: ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট অনুসারে, এই আইপিওর (IPO Alert) মাধ্যমে বাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চলেছে এই সংস্থা। কবে বাজারে আসবে এই আইপিওতা জানা যায়নি।

Stock Market: বাজারে আবার বড়সড় একটি আইপিও আসতে চলেছে। বিনিয়োগকারীদের বড় মুনাফার সুযোগ রয়েছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড সংস্থা অর্থাৎ সংক্ষেপে NSDL এই মাসেই তাদের আইপিও (IPO News) আনতে চলেছে বাজারে। সংবাদসূত্রে এমনটাই জানা গিয়েছে। ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট অনুসারে, এই আইপিওর (IPO Alert) মাধ্যমে বাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চলেছে এই সংস্থা।

অনুমোদনের জন্য প্রস্তুতি নিচ্ছে NSDL

আইপিও বাজারে আনার আগে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড সংস্থার বেশ কিছু রেগুলেটরি অনুমোদন লাগবে খসড়া নির্মাণের জন্য। এর মধ্যে আইপিওর ড্রাফটে অনুমোদন প্রয়োজন হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার। সংস্থার এক প্রবীণ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এখনও এই সংস্থার অনুমোদন পেতে দেরি হবে বেশ কিছুটা। এই অনুমোদনের সময়সীমা শেষ হতে চলেছে মার্চ মাসেই। কর্মকর্তারা জানিয়েছেন যে মার্চের মধ্যেই সংস্থার আইপিও আনার কাজ সমাপ্ত করা হবে, আর এই মাস শেষের আগেই বাজারে আইপিও চালু করার প্রস্তাব দেওয়া হবে।

কী কাজ NSDL-এর ?

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড সংক্ষেপে এনএসডিএল হল ভারতের সবথেকে বড় এবং সবথেকে পুরনো ডিপোজিটরি সংস্থা যার কাজ হল বিনিয়োগকারীদের সিকিউরিটিজ, শেয়ার ইত্যাদিকে বৈদ্যুতিন মাধ্যমে সংরক্ষিত রাখা। ১৯৯৬ সালে এই সংস্থা তৈরি হয়েছিল যার সদর দফতর রয়েছে মুম্বইতে। এই সংস্থাই দেশে সবার প্রথম অনলাইন ট্রেডিংয়ের সুবিধে এনে দিয়েছিল বিনিয়োগকারীদের। সবথেকে বেশি সংখ্যক ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এই সংস্থার খাতাতেই।

রিপোর্ট অনুযায়ী, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন হিসেবে সেবির অনুমোদন পাওয়ার জন্য দ্রুত হারে শেয়ার বিক্রি করা শুরু করেছে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্কও এই আইপিওর মাধ্যমে নিজেদের ৫.৭২ কোটি ইকুইটি শেয়ার বিক্রি করতে চলেছে যা কিনা সম্পূর্ণরূপে থাকবে অফার ফর সেলের জন্য।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: IndusInd Bank Share: এক ধাক্কায় ২০ শতাংশ ধস এই ব্যাঙ্কের শেয়ারে, বিনিয়োগ থাকলে কী করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget