এক্সপ্লোর

Adani Wilmar IPO: ২৭ জানুয়ারি আইপিও আনছে আদানি উইলমার, দাম কত জানেন ?

Adani Wilmar IPO: এবার তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং বা (IPO) নিয়ে আসছে আদানি উইলমার। আগামী ২৭ জানুয়ারি অফারের তারিখ রেখেছে কোম্পানি।

Adani Wilmar IPO: শেয়ার বাজারে বড় খবর। এবার তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং বা (IPO) নিয়ে আসছে আদানি উইলমার। আগামী ২৭ জানুয়ারি অফারের তারিখ রেখেছে কোম্পানি। বিনিয়োগকারীরা এই IPO-র সুযোগ নিতে পারবেন সোমবার ৩১ জানুয়ারি পর্যন্ত।

Adani Wilmar IPO: আমদাবাদের আাদানি গ্রুপ ও সিঙ্গাপুরের উইলমার একসঙ্গে গাঁটছড়া বেঁধে এই আইপিও নিয়ে আসছে। শেয়ার বাজারে Adani Wilmar নামে আসছে এই ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)। ইতিমধ্যেই শেয়ারের দাম ঠিক করে দিয়েছে কোম্পানি। সেই ক্ষেত্রে ২১৮-২৩০ টাকা রাখা হয়েছে প্রাইস ব্যান্ড। খাবার ও দেশের FMCG ক্ষেত্রে বৃহত্তম কোম্পানি হওয়ার উদ্দেশ্যেই হাত মিলিয়েছে এই দুই বড় সংস্থা।

Adani Wilmar IPO: এই আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৩৬০০ কোটি টাকা তুলতে চাইছে Adani Wilmar। একটি বিজ্ঞপ্তিতে কোম্পানি জানিয়েছে, এই IPO-র ক্ষেত্রে কর্মচারীদের জন্য আলাদা সংরক্ষণ দিয়েছে সংস্থা। যেখানে বিডিং যোগ্য কর্মচারীদের প্রতি ইক্যুইটি শেয়ারে ২১ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফ্লোর প্রাইস ইক্যুইটি শেয়ারের মূল্যের ২১৮ গুণ রাখা হয়েছে। পাশাপাশি ক্যাপ মূল্য ইক্যুইটি শেয়ারের ফেস ভ্যালুর ২৩০ গুণ রাখা হয়েছে।

কোম্পানি বাজারে লিস্টিংয়ের মাধ্যমে ৪৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। রেড হেরিং প্রসপেক্টাস (RHP) এর মাধ্যমে অফার করা আদানি উইলমারের ইক্যুইটি শেয়ারগুলি BSE ও NSE-তে তালিকাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে৷ 

Adani Wilmar IPO: বর্তমানে আদানি গ্রুপের ছয়টি কোম্পানি দেশের এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্ত রয়েছে। আদানি এন্টারপ্রাইজেস বাদে অন্যান্য তালিকাভুক্ত কোম্পানিগুলি হল আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস ও আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)।

Adani Wilmar IPO: চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের হিসেব বলছে, এই নির্দিষ্ট সময়ে আদানি উইলমারের আয় বেড়েছে ২৪,৯৫৭ কোটি টাকা। যা আগের বছর ওই একই সময়ের মধ্যে ১৬,২৭৩ কোটি টাকা ছিল। একই সময়ে কোম্পানির মুনাফা ২৮৮ কোটি টাকা থেকে ৩৫৭ কোটি টাকা বেড়েছে। কোম্পানিটি পুরো 2020-21 আর্থিক বছরে ৩৭,১৯৫ কোটি টাকা আয় ও ৭২৮ কোটি টাকা লাভ করেছে।

ভোজ্য তেল ছাড়াও, আদানি উইলমার চাল, গমের আটা ও চিনির মতো খাদ্য পণ্য বিক্রি করে। পাশাপাশি সাবান, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের মতো পণ্যও বিক্রি করে কোম্পানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget