এক্সপ্লোর

IPO Alert: লিস্টিংয়েই দ্বিগুণ রিটার্ন দিতে পারে এই IPO, দৌড়চ্ছে GMP; বিনিয়োগ করবেন ?

C2C Advanced Systems IPO: এই সংস্থার নাম সিটুসি অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। আগামী ২২ নভেম্বর বাজারে আসছে এই আইপিও। আগামী ২৯ নভেম্বর এই আইপিও তালিকাভুক্ত হতে চলেছে।

Defence Sector IPO: ভারতের শেয়ার বাজার এখন ক্রমশ পতনের দিকে চলছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই সমস্ত স্টকেই লাল সঙ্কেত দেখা যাচ্ছে। মুনাফা হচ্ছে না, টানা লোকসানেই চলছেন বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগকারীদের প্রভূত শেয়ার বিক্রির কারণে এবং ভারতের বেশ কিছু সংস্থার দুর্বল ত্রৈমাসিকের উপার্জনের কারণে বাজারে নেতিবাচক মনোভাব বেড়েছে। আর এই কারণে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা। এরই মাঝে এই ডিফেন্স সংস্থার আইপিও (Upcoming IPO) আসছে বাজারে। আর এর জিএমপি দেখলে খুশি হবেন বিনিয়োগকারীরা। এখন এই আইপিওর (IPO Alert) জিএমপি দেখলে অনেকেই নিশ্চিত হবেন যে বাজারে তালিকাভুক্ত হলে এই আইপিও থেকেই দ্বিগুণ রিটার্ন মিলবে।

কোন সংস্থার আইপিও আসছে

এই সংস্থার নাম সিটুসি অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। আগামী ২২ নভেম্বর বাজারে আসছে এই আইপিও। আগামী ২৯ নভেম্বর এই আইপিও তালিকাভুক্ত হতে চলেছে। বাজার থেকে আইপিওর মাধ্যমে ৯৯.০৭ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে সংস্থা। এর মধ্যে ৪৩.৮৪ লক্ষ টাকার নতুন শেয়ার ইস্যু করবে সংস্থা। সিটুসি অ্যাডভান্সড সিস্টেমের আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ২১৪ টাকা থেকে ২২৬ টাকার মধ্যে। একইসঙ্গে এই সংস্থা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে এবং ৩৫ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে খুচরো বিনিয়োগকারীদের জন্য। এই আইপিওর একটি লটে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীকে খরচ করতে হবে ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা।

কত জিএমপি চলছে

গ্রে মার্কেটে আজ রবিবার দারুণ পারফরম করছে এই শেয়ার। ২২০ টাকা জিএমপিতে চলছে এই আইপিও। অর্থাৎ প্রাইসব্যান্ডের থেকে ৯৭.৩৫ শতাংশ বেড়েছে দাম। ২৯ নভেম্বর পর্যন্ত যদি এই জিএমপিই চলতে থাকে তাহলে এই আইপিওর লিস্টিং হবে ৪৪৬ টাকায়, প্রতি শেয়ারে ২২৬ টাকা মুনাফা হবে এই শেয়ারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Best Stocks To Buy: সোমবারের বাজারে লাভ চান ? এই দুই স্টক দিতে পারে দারুণ ছুট

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget