এক্সপ্লোর

US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা

Iran US War : মার্কেট এক্সপার্টরা বলছেন, শীঘ্রই ভারতের বাজারে কমে যেতে পারে এই জিনিসগুলির দাম। রইল তালিকা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইরান-আমেরিকার যুদ্ধবিরতি বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
  • পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
  • আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, যা দাম কমাতে সহায়ক।
  • আগামী ৭-১০ দিনের মধ্যে জ্বালানি ও বাণিজ্যিক গ্যাসের দাম কমতে পারে।

Iran US War : ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধবিরতি (US Iran Ceasefire)  এক লহমায় বদলে দিয়েছে বিশ্বের আর্থিক মানচিত্র (World Economy)। এতদিন যারা মন্দার আশঙ্কায় দিন গুণছিলেন, এবার সেই বাজার বিশেষজ্ঞরাই দিচ্ছেন ইতিবাচক ইঙ্গিত। সব মিলিয়ে ১৫ দিনের যু্দ্ধবিরতি আশা জাগাচ্ছে সাধারণ মানুষের মনে। মার্কেট এক্সপার্টরা বলছেন, শীঘ্রই ভারতের বাজারে কমে যেতে পারে এই জিনিসগুলির দাম। রইল তালিকা।

পেট্রোল, ডিজেলের দাম কমবে !
এই যুদ্ধ বিরতিতে সবার আগে দাম কমবে পেট্রোল-ডিজেল ছাড়াও রান্নার গ্যাসের। বিশ্ব বাজারে হরমুজ খুলে দেওয়ার পরই এই বিষয়ে আশা জাগছে সবার মনে। এর পিছনে রয়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধের সময় এই ব্রেন্ট ক্রডের দাম ব্য়ারেল প্রতি ১১৫ ডলারে চলে গিয়েছিল। যা এবার ১৪ শতাংশ কমে ৯৫ ডলারে চলে এসেছে। এর ফলে পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে। তবে এখনই এই দাম কমার সুযোগ কম। কারণ তেল বিপণন কোম্পানিগুলি তাদের লোকসান ও আয়করের বিষয়ে আগে চিন্তা করবেন।

৭-১০ দিনের মধ্যে কমতে পারে দাম ?
পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে এই দাম কমার বিষয়টি ৭-১০ দিনের মধ্য়ে হতে পারে। অপরিশোধিত তেলের দাম কমলে আগামী দিনে রান্নার গ্যাসের দামেও তার প্রভাব দেখতে পাবে দেশবাসী। তাই LPG সিলিন্ডারের দাম কমার বিষয়টিও ফেলে দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে প্রথমেই গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম না কমলেও বাণিজ্য়িক গ্যাস ১৯ কেজি সিলিন্ডারের দাম কমতে পারে। এর ফলে রেস্তোরাঁ, দোকানে খাবারের দাম কমে যাবে।

এই জিনিসগুলির দাম সস্তা হতে পারে !
পেট্রোল, ডিজেল
শাকসবজি ও ফলমূল
রান্নার তেল
ডাল
খাদ্যসামগ্রী
স্মার্টফোন
ল্যাপটপ ও পিসি
টিভি
রেফ্রিজারেটর
ওয়াশিং মেশিন
যানবাহন
বিদেশ থেকে আমদানি করা পোশাক    

বিমানের টিকিটের দাম কমবে 
আমেরিকা-ইরান যুদ্ধবিরতির ফলে অপরিশোধিত তেলের দাম কমছে। এর প্রভাবে ‘এভিয়েশন টারবাইন ফুয়েল’ (ATF)-এর দামও কমবে। স্বাভাবিকভাবেই এই অয়েল কমলে বিমান সংস্থাগুলির ব্যয় কমবে, ফলে যাত্রীদের ওপর খরচের বোঝা কমবে। আগামী দিনে এই যুদ্ধবিরতি বিমানের টিকিট সাশ্রয়ী করে তুলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 শাকসবজি, দুধ, খাদ্যশস্যের দাম স্বাভাবিক হবে
 দ্বিতীয়ত, ডিজেলের দাম কমলে ট্রাক ও অন্যান্য পরিবহণ ব্যবস্থার খরচও হ্রাস পাবে; যার সুবাদে শাকসবজি, দুধ, খাদ্যশস্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমে আসবে। এছাড়া কাঁচামালের দাম কমায় প্লাস্টিক সামগ্রী, প্যাকেজিং উপকরণ, টায়ার এবং সিন্থেটিক পোশাকের মতো পণ্যগুলোর দামও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মনে রাখতে হবে, এই পরিবর্তনগুলির প্রভাব রাতারাতি দেখা যাবে। সরবরাহ ব্যবস্থা বা ‘সাপ্লাই চেইন’ পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসতে ও নতুন মূল্যতালিকা কার্যকর হতে ১ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে। তাছাড়া, বর্তমান প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিটি কেবল সাময়িক। একমাত্র তখনই এর পূর্ণ সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে—যদি এই চুক্তিটি একটি স্থায়ী শান্তিতে রূপ নেয়। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও কর বা শুল্কের ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে।

Frequently Asked Questions

ইরান-আমেরিকা যুদ্ধবিরতির ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে?

ইরান-আমেরিকা যুদ্ধবিরতি বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিয়েছে। বাজার বিশেষজ্ঞরা এখন ইতিবাচক ইঙ্গিত দিচ্ছেন এবং মন্দার আশঙ্কা কমছে।

যুদ্ধবিরতির পর পেট্রোল ও ডিজেলের দাম কমবে কি?

হ্যাঁ, যুদ্ধবিরতির পর অপরিশোধিত তেলের দাম কমার ফলে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। তবে, তেল বিপণন কোম্পানিগুলির লোকসান ও আয়করের বিষয়টিও বিবেচনা করা হবে।

পেট্রোল-ডিজেলের দাম কবে নাগাদ কমতে পারে?

অপরিশোধিত তেলের দাম কমলে পেট্রোল-ডিজেলের দাম ৭-১০ দিনের মধ্যে কমতে পারে। এর প্রভাব রান্নার গ্যাসের দামেও দেখা যাবে।

গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম কি কমবে?

গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম হয়তো এখনই কমবে না, তবে বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম কমতে পারে। ফলে রেস্তোরাঁ ও দোকানের খাবারের দাম কমবে।

যুদ্ধবিরতির পর আর কোন কোন জিনিসের দাম কমতে পারে?

পেট্রোল, ডিজেল ছাড়াও শাকসবজি, ফলমূল, রান্নার তেল, ডাল, খাদ্য সামগ্রী, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যানবাহন এবং বিদেশ থেকে আমদানি করা পোশাকের দামও সস্তা হতে পারে।

সেরা শিরোনাম

Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি

ভিডিও

NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget