এক্সপ্লোর

US-Iran Ceasefire: ইরানের ১০টি শর্ত মানবেন কি? শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিলে রাজি ট্রাম্প, একটিতে ঘোর আপত্তি জানালেন

US-Iran Ceasefire Conditions: ইরানের শর্তাবলী মানবেন কি? ডোনাল্ড ট্রাম্প অবস্থান বোঝালেন। জানালেন কোনটা মানবেন, কোনটা মানবেন না।

নয়াদিল্লি: যুদ্ধবিরতিতে ১০ শর্ত ধরিয়েছে ইরান। পরমাণু গবেষণা চালানোর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুত রাখার দাবিতে অনড় তারা।দীর্ঘমেয়াদি শান্তিস্থাপনের ক্ষেত্রে ওই ১০ শর্তই মানতে হবে বলে জানিয়েছেন তেহরান। সেই নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন শর্ত মানবেন, কোনটি মানবেন না, জানিয়ে দিলেন। (US-Iran Ceasefire Conditions)

আপাতত দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা এবং ইরান। পুরোপুরি যুদ্ধসমাপ্তিতে সিলমোহর পড়েনি এখনও। শর্তাবলী নিয়ে পর্যালোচনায় দু’পক্ষ ঐক্যমত্যে পৌঁছলে, তবেই তা সম্ভব। সেই আবহেই ইরানের শর্তাবলী নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ট্রাম্প। (US-Iran Ceasefire)

বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমেরিকা ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা নিশ্চিত, সেখানকার শাসনব্যবস্থায় বড় পরিবর্তন ফলপ্রসূ হবে। ইউরেনিয়াম-সমৃদ্ধ হয়ে ওঠার প্রশ্নই নেই। বরং ইরানের সঙ্গে মিলে আমেরিকা মাটি খুঁড়ে (B-2 Bombers) পরমাণুর ধুলো পর্যন্ত তুলে আনবে। স্যাটেলাইটের নজরদারিতে রয়েছে সবকিছু’।

তবে ইরানের অন্য শর্তাবলী নিয়ে ট্রাম্পের সুর যথেষ্ট নরম। তিনি লেখেন, ‘আমরা ইরানের সঙ্গে শুল্ক এবং নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে কথা বলছি এবং বলবও। ১৫টি শর্তের অধিকাংশতেই ঐক্যমত্য তৈরি হয়েছে’। আমেরিকার তরফে ইরানকে যে ১৫ দফার শর্ত ধরানো হয়েছিল, তা নিয়েই এমন মন্তব্য় করেন ট্রাম্প। মার্চের শেষ দিকে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ওই শর্তাবলী ধরায় আমেরিকা।

আমেরিকার ১৫টি শর্তাবলীতে বলা ছিল-

  • ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। নাতাঞ্জ, ইশফাহান, ফোর্দো পরমাণুকেন্দ্রগুলি বন্ধ করে দিতে হবে তাদের। মজুত রাখা ইউরেনিয়াম হস্তান্তরিত করতে হবে।
  • যত ইচ্ছে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না ইরান। সশস্ত্র সংগঠনগুলির মাধ্যমে ছায়াযুদ্ধ চালানো যাবে না।
  • ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে হরমুজ প্রণালী খোলা রাখতে হবে। 
  • ৩০ দিন সবরকমের লড়াই থেকে বিরত থাকতে হবে ইরানকে।
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে পরিষ্কার থাকতে হবে। কিছু লুকনো যাবে না।
  • প্রাইমারি এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। 
  • জনস্বার্থে চালিয়ে যাওয়া পরমাণু প্রকল্পগুলিতে সাহায্য় জোগাবে আমেরিকা। 

সেই সময় ওই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয় ইরান। আমেরিকা বাড়াবাড়ি করছে বলে দাবি করে তারা। এবারে যুদ্ধবিরতিতে ১০ দফা শর্ত পেশ করেছে ইরান। তারা জানিয়েছে, নতুন করে হামলা চালানো যাবে না তাদের উপর। ইউরেনিয়াম হাতছাড়া করা হবে না। আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই থাকবে হরমুজ। এ নিয়ে চলতি সপ্তাহেই পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে ঐক্যমত্য তৈরি হয় কি না, দীর্ঘমেয়াদি শান্তিতে রাজি হয় কি না, দুই দেশ, সেদিকে তাকিয়ে সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget