এক্সপ্লোর

Income Tax Return: আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে ? কী বলছে সরকার ?

ITR File Last Date: গত ২ বছর এই সুবিধা পেয়ে এসেছেন দেশের নাগরিকরা। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ চলে যাওয়া সত্ত্বেও দেওয়া হয়েছে বাড়তি সুযোগ।

ITR File Last Date: গত ২ বছর এই সুবিধা পেয়ে এসেছেন দেশের নাগরিকরা। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ চলে যাওয়া সত্ত্বেও দেওয়া হয়েছে বাড়তি সুযোগ। প্রশ্ন উঠেছে এবারও কি সেই পথে হাঁটতে চলেছে আয়কর বিভাগ।

Income Tax Return: আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 
২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩১ জুলাই আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ রেখেছে সরকার। ট্যুইট করে আগেই আয়কর বিভাগ জানিয়েছে, এই তারিখ চলে গেলে ভুগতে হবে করদাতাদের। তবে এই তারিখ আরও বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেছে বিভিন্ন ট্যাক্স অ্যাসোসিয়েশন। যা নিয়ে ইতিমধ্যেই পরিষ্কার বার্তা দিয়েছে সরকার।

ITR Filing: সরকার কী বলেছে ?

এতকিছুর পরও টুইটার হ্যান্ডেলে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ। তারা বলেছে, ৩১ জুলাইয়ের মধ্যে কর জমা দিতে হবে করদাতাদের। সেই ক্ষেত্রে এই তারিখের কোনও এক্সটেনশন হবে না। ট্যুইটে আয়কর বিভাগ বলেছে, “ ২৫ জুলাইয়ের মধ্যেই AY 2022-23 এর জন্য ৩ কোটিরও বেশি ITR ফাইল হয়েছে। ই-ফাইলিং পোর্টালে এই রিটার্ন ফাইল করেছেন করদাতারা। AY 2022-23-এর জন্য ITR ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২২ রাখা হয়েছে। যারা এখনও এই কাজ করেননি, তাদের এই তারিখের মধ্যে ITR ফাইল করার অনুরোধ করছি।"

শুধু আয়কর বিভাগই নয়, রাজস্ব সচিব তরুণ বাজাজও নিশ্চিত করেছেন যে, আইটিআর ফাইল করার সময়সীমার বাড়ানো হবে না। তিনি বলেন, '' অনেকেই বলছেন, ওয়েবসাইটে ত্রুটি রয়েছে। তবে এই আয়কর পোর্টালটি লোড নেওয়ার জন্য সক্ষম।'' আইটিআর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানোর বিষয়ে বাজাজ বলেছেন, “অনেকেই ভেবেছিলেন এখন তারিখ বাড়ানো রুটিন হয়ে গেছে। তাই তারা প্রাথমিকভাবে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটু ধীর গতি দেখাচ্ছিলেন। কিন্তু এখন দৈনিক ভিত্তিতে আমরা ১৫ লাখ থেকে ১৮ লাখ রিটার্ন পাচ্ছি। শীঘ্র্ই ২৫ লাখ থেকে ৩০ লাখ রিটার্নে যাবে সংখ্যাটা।" 

Income Tax Return: করদাতা, সমিতি এক্সটেনশন চায়

ইতিমধ্যেই সরকারের কাছে আয়কর জমার দিন বাড়ানোর অনুরোধ করেছে বেশ কয়েকটি সমিতি। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনারস (এআইএফটিপি), অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ট্যাক্স প্র্যাকটিশনারদের একটি সংগঠন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) কে বিভিন্ন কারণ দেখিয়ে আইটিআর ফাইলিংয়ের সময়সীমা এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন : Income Tax Returns: সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে পাবেন এই সুবিধা, জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget