এক্সপ্লোর

Layoffs at Work: সামনে আরও কর্মী ছাঁটাই? কাদের চাকরি যেতে পারে, ইঙ্গিত দিলেন প্রাক্তন X কর্তা

Artificial Intelligence and Workforce: সম্প্রতি ৪০০০ কর্মী ছাঁটাই করেছে Block.

নয়াদিল্লি: একজন-দু’জন নয়, একধাক্কায় কয়েক হাজারকে ছাঁটাই। Oracle থেকে Block, পর পর কর্মী ছাঁটাই করে চলেছে তাবড় সংস্থা। অন্য সংস্থাগুলিও কি এবার সেই পথেই হাঁটবে? প্রশ্ন উস্কে দিলেন মাইক্রোব্লগিং সাইট X (সাবেক টুইটার) এবং Block.Inc-র সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। এক শ্রেণির কর্মীদের আর কোনও প্রয়োজনই নেই, যন্ত্রমেধা বা AI দিয়েই কাজ মিটে যাবে বলে জানালেন তিনি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। 

সম্প্রতি ৪০০০ কর্মী ছাঁটাই করেছে Block. জ্যাকের দাবি, মিডল ম্যানেজারের মতো পোস্টে কর্মরত লোকজনের আর কোনও প্রয়োজনই নেই। AI এখন কর্মজগতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। AI দিয়েই মিডল ম্যানেজারের কাজ হয়ে যাবে। ফলে টাকা দিয়ে লোক পোষার দরকার নেই আর। মানুষের চেয়ে AI সমন্বয় রক্ষায় অনেক বেশি পারদর্শী এবং সুপারভাইজারের সংখ্যা যত কম হবে, ব্যবসা তত বেশি দৌড়বে।

মানুষের চেয়ে AI কেন এগিয়ে, তা নিয়ে Sequoia Capital-এর রোয়েলফ বোথার সঙ্গে দীর্ঘ একটি ব্লগও লিখেছেন জ্যাক। তিনি একটি ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠানের রূপরেখা তুলে ধরেছেন, যাকে ‘ইনটেলিজেন্স নেটিভ’ বা যন্ত্রমেধা নির্ভর প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের মতে, প্রচলিত ম্যানেজমেন্ট ব্যবস্থা থেকে সরে আসা প্রয়োজন। পরিবর্তে ১) AI নির্ভর পরিকাঠামো গড়ে তুলতে হবে, বিশেষজ্ঞরা সরাসরি AI সিস্টেম থেকে নির্দেশ পাবেন, ২) কিছু সিনিয়র লোক রাখতে হবে, যাঁরা কর্মীদের হাতে-কলমে কাজ শেখাবেন এবং ৩) AI সিস্টেম, যা ম্যানেজারের দায়িত্ব পালন করবে। AI সংযোগরক্ষা, তত্ত্বাবধান এবং সমন্বয়ের কাজ সহজেই করতে পারবে বলে মত জ্য়াক এবং রোয়েলফের। 

ফেব্রুয়ারি মাসে ১০০০০ কর্মীর মধ্যে একধাক্কায় ৪০০০ জনকে ছাঁটাই করে Block. সেই সময় জ্যাক জানান, কৌশলী পদক্ষেপই করেছেন তিনি। সংস্থা চালাতে কী প্রয়োজন, তার সংজ্ঞাই বদলে দিয়েছে AI. সঠিক AI প্রযুক্তি হাতে থাকলে, কম সংখ্যক লোক দিয়ে অনেক দ্রুত, অনেক ভাল কাজ করে দেখানো সম্ভব। ছাঁটাইয়ের ঘোষণার পরই Block-এর শেয়ার দরে ২০ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে। অর্থাৎ বিনিয়োগকারীরাও সংস্থার ওই সিদ্ধান্তকে সমর্থন জানায়। 

এর আগেও, AI নির্ভর ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন জ্যাক। জানান, বর্তমানে রিমোট ওয়র্কিং বা ওয়র্ক ফ্রম হোমের মতো সুবিধা রয়েছে। ফলে ম্যানেজমেন্ট নিয়ে বেশি খরচের কোনও প্রয়োজন নেই। বরং হায়ারার্কি যত কমবে, ততই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। এতে কাজের গতিও বাড়বে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget