এক্সপ্লোর

Jeep electric SUV: নতুন ইলেকট্রিক এসইউভি আনছে জিপ, কী থাকছে বিশেষ বৈশিষ্ট্য

Jeep electric SUV: এই নতুন SUV-তে দেখতে পাবেন জিপের নিজস্ব শৈলী। জিপ কম্পাসের থেকে অনেকটাই ছোট হতে পারে এই গাড়ি। তবে ডিজাইনের ক্ষেত্রে কোনও খামতি রাখেনি কোম্পানি।

Jeep electric SUV: বিশ্ববাজারের চাহিদা পূরণ করতে এবার প্রথম ইলেকট্রিক এসইউভি(Jeep electric SUV) আনতে চলেছে জিপ। অটো সাইটগুলোর মতে, কোম্পানির সবথেকে ছোট এসইউভি রেনেগেয়ারের থেকেও আয়তনে ছোট হবে এই গাড়ি। ভারতে লঞ্চ হলে এর সবথেকে বড় প্রতিযোগী হবে Tata Nexon EV। 

Jeep electric SUV: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
জিপের নতুন কমপ্যাক্ট SUV হবে তার প্রথম 'অল ইলেকট্রিক ভেহিক্যাল'। ভবিষ্যতে MG ZS বা Tata Nexon EV-এর প্রবল প্রতিদ্বন্দ্বী হতে পারে এই গাড়ি। সম্প্রতি গাড়ির ছবি প্রকাশ্যে এলেও তার নাম জানা যায়নি। শোনা যাচ্ছে, এই নতুন SUV-র সম্পর্কে শীঘ্রই বিশদে জানাবে কোম্পানি।

Jeep electric SUV: কেমন হয়েছে ডিজাইন ?
এই নতুন SUV-তে দেখতে পাবেন জিপের নিজস্ব শৈলী। জিপ কম্পাসের থেকে অনেকটাই ছোট হতে পারে এই গাড়ি। তবে ডিজাইনের ক্ষেত্রে কোনও খামতি রাখেনি কোম্পানি। সাধারণ জিপের মতো হলেও আঁটোসাটো চেহারা দেওয়া হয়েছে গাড়িতে। একবার দেখলেই কম্পাসের কথা মনে পড়াবে এই গাড়ি। বিশেষ করে সামনের অংশটি প্রায় একই রকম দেখতে হয়েছে। 


Jeep electric SUV: নতুন ইলেকট্রিক এসইউভি আনছে জিপ, কী থাকছে বিশেষ বৈশিষ্ট্য

Jeep electric SUV: এই কনসেপ্ট এসইউভির পিছনের চাকা বেশ বড় রাখা হয়েছে। দরজার হাতলগুলিতে দেওয়া হয়েছে অনন্য আদল। জানলায় ওপর রাখা হয়েছে এই হাতল। গাড়ির টেইল-ল্যাম্পগুলি দেখতে বেশ সুন্দর। ইলেকট্রিক গাড়ি হলেও প্রথম থেকেই গাড়ির শৈলীতে নিজস্বতা বজায় রেখেছে জিপ। গাড়ির ছাদ ও বডিতে দেওয়া হয়েছে আলাদা রং। 

Jeep electric SUV: কবে আসছে ভারতে ? 
এই ইভি জিপটি 2023 সালের মধ্যে অটো শো-তে প্রদর্শিত হওয়ার কথা। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে 2024 সালের কাছাকাছি ভারতে আসতে পারে এই গাড়ি। তবে এই গাড়ি ভারতে আসার এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। সূত্রের খবর, নতুন EV SUVটিকে কম্পাসের নিচের বিভাগে রাখবে জিপ। MG ZS ও Nexon EV-র প্রতিদ্বন্দ্বী হবে এই গাড়ি। আগামী দুই বছরের মধ্যে ইভি বাজারের পরিধিও বাড়বে। ফলে ইলেকট্রিক এসইউভি-র বিভাগে জিপের পাশাপাশি আরও বিকল্প পাবে দেশবাসী। 

Jeep electric SUV: জিপ হওয়ায় এতে 4x4 হুইল ড্রাইভ আশা করতে পারেন ক্রেতারা। বর্তমানে গ্র্যান্ড চেরোকির মতো বিলাসবহুল SUV রয়েছে জিপের কাছে। দেশের বাজারে Fortuner-এর প্রতিদ্বন্দ্বী হতে পারে এই গাড়ি। তবে শীঘ্রই Jeep মেরিডিয়ান নামে আরও একটি সাত আসনের এসইউভি লঞ্চ করতে চলেছে জিপ ইন্ডিয়া। 

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget