এক্সপ্লোর

Modi Jhalmuri : এবার বিশ্ব বাজার দাপাবে 'মোদির ঝালমুড়ি' ! সস্তায় 'সবকা সাথ সবকা বিকাশ'

Narendra Modi's Jhalmuri viral Video : কাগজে মোড়া সামান্য টাকার খাবার নিয়ে এখন বিশ্ব বাজার দাপানোর কথা বলেছেন শিল্পপতিরা। প্রকাশ্য়ে এল সেই ট্যুইট।

Narendra Modi's Jhalmuri viral Video : মাত্র এক ভিডিয়ো বদলে দিয়েছে সব ভাবনা ! সস্তার ঝালমুড়ি এখন দেখাচ্ছে কোটিপতি হওয়ার স্বপ্ন, সৌজন্যে 'ব্র্যান্ড মোদি' (Brand Modi)। কাগজে মোড়া সামান্য টাকার খাবার নিয়ে এখন বিশ্ব বাজার দাপানোর কথা বলেছেন শিল্পপতিরা। প্রকাশ্য়ে এল সেই ট্যুইট।

কেন হঠাৎ ঝালমুডি় নিয়ে এত কথা
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারকালে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। মাত্র কয়েক মিনিটের সেই ভিডিয়ো ঘিরে তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়। এরপরই ঝালমুড়িকে বিশ্ব বাজারে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠার কথা বলছেন শিল্পপতিরা। অনেকের মতে, আগামী দিনে হাল্কা মুচমুচে এই মুড়ি হতে পারে ভারতের আন্তর্জাতিক রফতানিকর পণ্য। 

তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
গত রবিবার ঝাড়গ্রামে এক নির্বাচনী জনসভায় প্রচারে যান নরেন্দ্র মোদি। সেখানেই রাস্তার পাশের এক দোকানে ঝালমুড়ি কিনে খেতে দেখা যায় তাঁকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মোদির সেই ভিডিয়ো। ইনস্টাগ্রামে মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিয়ন ভিউ নিয়ে আসে এই ভিডিয়ো। ফেসবুকেও পিছিয়ে থাকেনি এই ক্লিপ। ৯০ মিলিয়ন নেটিজেন এই ভিডিয়ো দেখেছে। গুগল সার্চে ইতিহাস গড়েছে মোদির এই ঝালমুড়ি ভিডিয়ো। পরিসংখ্যান বলছে, গুগলের ইতিহাসে গত ২২ বছরে এরকম ট্রাফিক জাম্প বা দর্শক দেখা যায়নি। 

নিজেই সেই ঝালমুড়ির ভিডিয়ো পোস্ট করেন মোদি
রাজ্য়ের বিধানসভা নির্বাচনের প্রচারে ওই দিন চারটি সভা ছিল প্রধানমন্ত্রীর। পরে হাল্কা মেজাজে ঝালমুড়ির ছবি, ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেন তিনি। যেখানে মোদি বলেন, ''পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার কর্মব্যস্ত রবিবারে ঝাড়গ্রামে সুস্বাদু ও মশলাদার ঝালমুড়ি চেখে দেখলাম।'' প্রধানমন্ত্রীর এই পোস্ট প্রকাশ্য়ে আসতেই ঝড় বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

শিল্পপতির পোস্টে নতুন উদ্যোগের কথা
মোদির এই পোস্টের পরই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খোলেন RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তিনি বলেন, এই মুহূর্তটাই ঝালমুড়িকে একটা গ্লোবাল প্রোডাক্টে পরিণত করতে পারে। মঙ্গলবার এক্স পোস্টে গোয়েঙ্কা লেখেন, "প্রধানমন্ত্রী যখন এক সাধারণ কাগজের ঠোঙায় ঝালমুড়ি খাওয়ার জন্য ক্ষণিকের বিরতি নিলেন, তখন তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে- তিনি পুরো একটি শিল্পকেই তুলে ধরার দরজায় দাঁড়িয়ে আছেন।"  

ঝালমুড়ি হতে পারে গ্লোবাল সুপার ফুড
পোস্টে কিনোয়া ও অ্যাভোকাডোর পাশাপাশি ঝালমুড়িকেও হেলদি ফুড হিসাবে তুলে ধরেন RPG গ্রুপের চেয়ারম্যান। তিনি লেখেন, "ভারতের সেরা স্ট্রিট ফুড", এই খাবারটি হয়তো বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত ট্রেন্ডের পথই অনুসরণ করবে। প্রথমে কিনোয়া, তারপর অ্যাভোকাডো, এবার ঝালমুড়ি কি পরবর্তী 'সুপারফুড' হতে পারে?" ব্র্যান্ডিং এই সাধারণ পণ্য়কে অসাধারণ করে তুলতে পারবে।  

সেই ক্ষেত্রে এই ঝালমুড়ির নামই আপনাকে দিতে হবে অন্য কিছু। বলতে হবে- এতে পাবেন, পাফড রাইস, যার সঙ্গে যোগ হয়েছে সরষের তেলের ঘন নির্যাস। এতে পাবেন হাতে পেষা লঙ্কা ও কিছু নারকেলের টুকরো। আর তাতেই এটি পরিণত হবে ৪৫০ টাকার এক সুস্বাদু পণ্যে।"

গোয়েঙ্কা আরও বলেন, ''এই ঝালমুড়ির মধ্যে আপনি পাবেন সবকিছু। এতটাই হালকা যে, কোনও অপরাধবোধ ছাড়াই নিশ্চিন্তে খাওয়া যায়। এতটাই ঝাল যে, জিভের স্বাদগ্রন্থিগুলিকে জাগিয়ে তোলে। আর এতটাই সাশ্রয়ী যে, সবকা সাথ সবকা বিকাশ সম্ভব হয়। ''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget