এক্সপ্লোর

Jio Recharge Plan: রিলায়েন্স জিওর নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, ৭৫০ টাকায় কী কী সুবিধা পাচ্ছেন, দেখে নিন

Reliance Jio: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রিলায়েন্স জিও নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।

Jio Recharge Plan: রিলায়েন্স জিওর (Reliance Jio) নতুন ৭৫০ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) লঞ্চ হয়েছে। এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। ইউজাররা মাই জিও অ্যাপের (My Jio App) মাধ্যমে এই রিচার্জ প্ল্যান ব্যবহারের অর্থাৎ রিচার্জ করার সুযোগ পাবেন। প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে জিওর এই রিচার্জ প্ল্যানে। অর্থাৎ ৯০ দিন বা তিনমাসের মেয়াদের এই প্ল্যানে মোট ১৮০ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন এই প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও। ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন ইউজাররা। জিও থেকে যেকোনও নেটওয়ার্কে কলের ক্ষেত্রেই এই পরিষেবা বজায় থাকবে। এছাড়াও জিওর এই ৭৫০ টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা। সেই সঙ্গে সমস্ত জিও অ্যাপ যেমন- জিও সাভন, জিও সিনেমা ও অন্যান্য অ্যাপের অ্যাকসেস পাবেন ইউজাররা। যাঁরা সারাদিন ইন্টারনেটে কাজ করেন বা নেট সার্ফিং করা যাঁদের অভ্যাস তাঁদের জন্য জিওর এই নতুন রিচার্জ প্ল্যান অনেক সুবিধা এনেছে।  

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিওর অন্যান্য অফার

রিলায়েন্স জিওর ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রায় ৩০০০ টাকা পর্যন্ত বেনিফিট বা সুবিধা পাবেন ইউজাররা। এই অফারের মধ্যে ৭৫ জিবি হাই স্পিডের ডেটা দেবে জিও। এছাড়াও থাকছে ৭৫০ টাকার Ixigo Coupon অফার। ৪৫০০ টাকার উপর এই পরিমাণ ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি Netmeds Coupoun- এর ক্ষেত্রে সর্বনিম্ন ৭৫০ টাকা ছাড় অন্তত পাওয়া যাবে। এছাড়াও থাকছে Ajio Coupoun- এ অফার। সেখানে ২৯৯০ টাকা তার বেশি পরিমাণ টাকার কেনাকাটার উপর ৭৫০ টাকা ছাড় থাকবে।

দৈনিক ২ জিবি ডেটার সুবিধায় রিলায়েন্স জিওর অন্যান্য প্রিপেড রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর এমন অনেক প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। ২৪৮ টাকা, ২৯৯ টাকা, ৫৩৩ টাকা, ৭১৯ টাকা, ১০৬৬ টাকা এবং ২৮৭৯ টাকার রিচার্জ  প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও এই প্রিপেড রিচার্জ প্ল্যানগুলিতে রয়েছে আরও অনেক ধরনের সুবিধা।

জিও ফোন ৫জি

শোনা যাচ্ছে, ভারতে খুব তাড়াতাড়ি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি সংস্থা। এই ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে বলেও শোনা গিয়েছে। যদিও জিও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু ঘোষণা করেনি।

আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে জিও ফোন ৫জি, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget