এক্সপ্লোর

লকডাউনে ফ্রি-ইন্টারনেট দিচ্ছে জিও? ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজের সত্যিটা কী জানুন

সেই সমস্ত লোকের সংখ্যাও নেহাত কম নয়, যারা এই মহামারীর পরিস্থিতিতেও অন্যদের ঠকানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছে না।

মুম্বই: বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সমস্যা আর দেশে লকডাউন-- এই দুয়ের মাঝে সোশ্যাল মিডিয়ায় হরেক রকমের মেসেজ ঘুরে বেড়াচ্ছে। কোথাও করোনা সংক্রান্ত কোনও মেসেজ ফরোয়ার্ড হচ্ছে তো কোথাও ভেসে আসছে হরেক রকমের অফার। সেই সমস্ত লোকের সংখ্যাও নেহাত কম নয়, যারা এই মহামারীর পরিস্থিতিতেও অন্যদের ঠকানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছে না।

লকডাউনের সময় মানুষ একে অপরের সহায়তা করছে। দেশের নামী টেলিকম সংস্থা রিলায়েন্সও মানুষকে কিছুটা স্বস্তি ও সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়ে উঠেছে, যেখানে বলা হচ্ছে, জিও ঘোষণা করেছে, করোনাভাইরাসের কারণে ২১ দিনের এই লকডাউন পিরিয়ডে জিও আপনাদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, যাতে আপনারা ঘরে বসেই নিজেদের কাজ করতে পারেন। আমি ফ্রি রিচার্জ পেয়েছি। আপনিও পেতে পারেন। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফ্রি রিচার্জ হাসিল করুন। এই বার্তার পর একটি লিঙ্কও দেওয়া হচ্ছে।

লকডাউনে ফ্রি-ইন্টারনেট দিচ্ছে জিও? ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজের সত্যিটা কী জানুন

সেখানে বলা হচ্ছে, মনে রাখবেন। যদি আপনার নিজের জিও-র সিম নাও থাকে, তা সত্ত্বেও আপনি আপনার পরিবারের অন্য সদস্য বা কোনও বন্ধুর জন্য রিচার্জ করতে পারেন। এই অফার কেবল ১৪ এপ্রিল,২০২০ পর্যন্ত সীমিত।

তবে সাবধান! লিঙ্ক খুলে দেখা গিয়েছে, তা জিও-র সরকারি ওয়েবসাইটের নয়। যে ওয়েবসাইট খুলছে, তাকে জিও-র ওয়েবসাইটের মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে জিও-র মুখপাত্র বলেন,

বিভিন্ন সময়ে এসএমএস বা যোগাযোগের অন্য মাধ্যম মারফৎ ভুয়ো ও বিভ্রান্তকর ওয়েবসাইট থেকে করা দাবির খপ্পড়ে পড়া থেকে গ্রাহকদের আটকাতে নির্দেশ দেয় রিলায়েন্স জিও। লকডাউন চলাকালীন জিও-র তরফে ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে বলে যে দাবি করা হয়েছে, তা শুধুমাত্র ভুয়ো নয়, একইসঙ্গে বিভ্রান্তিকর বটে। আমরা সকল গ্রাহককে অনুরোধ করছি, দয়া করে এই ভুয়ো প্রচারের খপ্পড়ে পড়বেন না।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এধরনের ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে সেখানে নিজের পরিচয় ও বিবরণ দিয়ে অনলাইন জালিয়াতির শিকার হতে পারেন মানুষ। তাই, এধরনের ভুয়ো ও অপপ্রচারমূলক ভাইরাল মেসেজ বিশ্বাস করাও উচিত নয় আর ফরোয়ার্ড তো আরও করা উচিত নয়।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget