এক্সপ্লোর

Johnson Powder: জনসনের বেবি পাউডারে মেশানো হবে এই জিনিস, আমেরিকায় বন্ধ বিক্রি

Baby Powder: আগামী বছর থেকে বদলে যাবে কোম্পানির বেবি পাউডারের উপকরণ। এবার থেকে ভুট্টার মাড় ব্যবহার করা হবে ফার্মা কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) বেবি পাউডারে (Baby Powder)।

Baby Powder: আগামী বছর থেকে বদলে যাবে কোম্পানির বেবি পাউডারের উপকরণ। এবার থেকে ভুট্টার মাড় ব্যবহার করা হবে ফার্মা কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) বেবি পাউডারে (Baby Powder)। শীঘ্রই বাজারেও পাওয়া যাবে এই প্রোডাক্ট। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় এই পাউডার বিক্রি বন্ধ করার দু-বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে এই ফার্মা জায়ান্ট। যদিও একে কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত বলেছে কোম্পানি।

Johnson Powder: মহিলাদের সমস্যা থেকে এই সিদ্ধান্ত ?

ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৩৮,০০০ মামলা করেছেন মহিলারা। তাঁদের অভিযোগ, জনসনের প্রোডাক্টে অ্যাসবেস্টস নামের ক্ষতিকারক উপকরণ রয়েছে। যে কারণে মহিলারা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ কোম্পানি। জনসনের তরফে জানানো হয়েছে, কয়েক দশকের গবেষণায় দেখা গিয়েছে, এই পণ্যগুলি ব্যবহার করা নিরাপদ।

Baby Powder: পাউডারে কী আছে ?

মাত্র দু-বছর আগের কথা। ২০২০ সালে, সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় তার পাউডার বিক্রি বন্ধ করে দেয়। এই পাউডারে অ্যাসবেস্টসের এক ধরনের ক্ষতিকর ফাইবার পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা, এর মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। এই পাউডার থেকে জরায়ুতে ক্যান্সারের অভিযোগ ওঠে কোম্পানির বিরুদ্ধে। যার ফলে ৩৫ হাজারেরও বেশি মহিলা কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। যে কারণে আমেরিকায় এর চাহিদা উল্লেখযোগ্য হারে কমে যায়। এরপরই বিক্রি কমার অজুহাতে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয় কোম্পানি। যদিও ব্রিটেনসহ বিশ্বের অন্যান্য দেশে বিক্রি জারি রাখে।

Johnson Powder: ১৫ হাজার কোটি টাকা জরিমানা

মার্কিন আদালত এই পাউডারের কারণে ডিম্বাশয়ের ক্যান্সারের বিষয়টি প্রমাণিত হয়। যে কারণে কোম্পানিটিকে ১৫,০০০ কোটি টাকা জরিমানা করা হয়। আদালত বলেছিল, সংস্থাটি শিশুদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছে। কোম্পানির পণ্যে অ্যাসবেস্টস রয়েছে। মামলার রায়ে বিচারক বলেন,  সংস্থারএই অপরাধকে অর্থের সাথে তুলনা করা যায় না। অপরাধ বেড়ে গেলে ক্ষতিপূরণও বড় হওয়া উচিত।

Johnson And Johnson: আমেরিকায় সম্পূর্ণ বন্ধ

জনসন বেবি পাউডার, ১৮৯৪ সাল থেকে বিক্রি হচ্ছে। বিভিন্ন দেশে এটি ফ্যামিলি প্রোডাক্টের প্রতীক হয়ে উঠেছে। ১৯৯৯ সাল থেকে কোম্পানির বেবি প্রোডাক্ট বিভাগ তার বিপণন প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। জনসন অ্যান্ড জনসনের নম্বর ওয়ান ব্র্যান্ড বলতে বেবি পাউডার। এখন আমেরিকায় বেবি সেই পাউডার পুরোপুরি বন্ধ করে দিয়েছে কোম্পানি।

আরও পড়ুন : Chinese Smartphone Ban: ১২,০০০ টাকার নিচের চিনা স্মার্টফোনে নিষেধাজ্ঞা ! ভারত নিতে পারে এই সিদ্ধান্ত

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget