এক্সপ্লোর

JSW Group : MG Motor-এর মালিকানা সজ্জন জিন্দালের হাতে ?

MG Motor : অধিগ্রহণ প্রক্রিয়া সফল হলে সাংহাই স্থিত এমজি মোটর কম্পানির সম্পূর্ণ মালিকানা জিন্দালদের হাতে আসার পথ তো সুগম হবেই, একইসঙ্গে সুগম হবে কম্পানিটির ভারতীয় হিসেবে পরিচিতি পাওয়ার পথও।

দিল্লি : অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় বিনিয়োগ ঘোষণার পর ব্যবসায়িক স্তরে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ সজ্জন জিন্দাল নেতৃত্বাধীন JSW-গ্রুপের। সংবাদমাধ্যমে প্রকাশ, এবার গাড়ি প্রস্তুতকারক MG মোটর ইন্ডিয়ার ৪৫ থেকে ৪৮ শতাংশ মালিকানা শেয়ার নিতে চলেছে তারা। 

সাংহাই অটোমোটিভ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। সংক্ষেপে SAIC মোটর। চিনের বৃহৎ এই গাড়ি প্রস্তুতকারী সংস্থার অধীনস্থ সংস্থা MG মোটর ইন্ডিয়া। বর্তমানে MG মোটর ইন্ডিয়া একশো শতাংশ মালিকানা রয়েছে SAIC মোটর-এর হাতে। ইকনমিক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, JSW গ্রুপ সেই মালিকানার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে মনস্থির করেছে। প্রতিবেদন অনুযায়ী, অধিগ্রহণের ব্যাপারে ভারত সরকার থেকে প্রয়োজনীয় সবুজ সংকেত মিলেছে। সবকিছু ঠিক চললে, চুক্তি মোতাবেক MG মোটর ইন্ডিয়ার শেয়ারের সবথেকে বেশি পরিমাণ JSW গ্রুপের অধীনে চলে আসবে। ন্যুনতম মালিকানা থাকবে SAIC মোটরের কাছে। তবে জল্পনা-চুক্তিতে JSW'র অন্যান্য সংস্থা যেমন JSW স্টিল ও JSW এনার্জির কোনও যোগ থাকবে না বলেও বলা হয়েছে প্রতিবেদনে। 

সূত্র মোতাবেক, সজ্জন জিন্দাল সম্প্রতি সপুত্র চিনে গিয়েছিলেন। SAIC প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা এবং চুক্তি সংক্রান্ত রীতিনীতি নিয়ে আলোচনা ও আদানপ্রদান দু'পক্ষের মধ্যে বেশকিছুদিন ধরেই চলছে। সংবাদমাধ্যমে প্রকাশ, সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এবং চুক্তি-নীতি নিয়ে দুপক্ষই সন্তুষ্ট। চুক্তি সম্পন্ন হলে ভারতীয় JSW গ্রুপের কাছে মালিকানার সর্বমোট ৫১ শতাংশ থাকতে পারে। যার অর্থ, চিনের বাহুডোর ছিন্ন করে কম্পানিটির ভারতীয় হিসেবে সম্পূর্ণ পরিচিতি পাওয়ার পথ সুগম হবে। 

এদিকে, অন্ধ্রপ্রদেশে স্টিল প্ল্যান্ট তৈরির কথা সম্প্রতি ঘোষণা করেছে JSW গ্রুপ। আট হাজার আটশো কোটি টাকা ব্য়য়ে এই প্ল্যান্ট তৈরি হবে YSR কাডাপা জেলায়। গত ফেব্রুয়ারি মাসে কাডাপা স্টিল প্ল্যান্ট নামে প্ল্যান্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS জগন মোহন রেড্ডি। এর আগে গত ডিসেম্বরে মেক ইন ওড়িশা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে সজ্জন জিন্দাল ওড়িশাতেও এক লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। তারমধ্যে উল্লেখযোগ্য পারাদীপে একটি স্টিল প্ল্যান্ট প্রকল্প স্থাপন।

জিন্দাল গ্রুপে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সজ্জন জিন্দাল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপের সর্বমোট সম্পত্তি ২২ মিলিয়ন ডলারের, যা ভারতীয় টাকায় এক লক্ষ আশি হাজার কোটি টাকারও বেশি। জিন্দাল পরিবারের কর্ত্রী সাবিত্রী জিন্দাল, ফোর্বসের বিচারে যাঁর সম্পত্তির পরিমাণ সতেরো বিলিয়ন ডলার।

আরও পড়ুন : ভারতে নতুন ইভি আনছে এমজি, ইলেকট্রিক কমপ্যাক্ট এসইউভিতে থাকছে এই বৈশিষ্ট্যগুলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget