এক্সপ্লোর

Job News: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এবং ২৫ বছরের বেশি বয়সীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না।

Job News: পূর্ব রেলে (Eastern Railways) হতে চলেছে নিয়োগ। গ্রুপ সি এবং গ্রুপ ডি (Group C and Group D) - এই দুই বিভাগে নিয়োগ করবে ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। RRC/ER - এর অফিশিয়াল ওয়েবসাইট rrcer.org - এখানে গিয়ে আবেদন করা যাবে চাকরির জন্য। এছাড়াও rrcrecruit.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৬০টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে। স্পোর্টস কোটার আওতায় এই নিয়োগ করা হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একঝলকে 

  • গ্রুপ সি, লেভেল ৪ / লেভেল ৫ - ৫টি শূন্যপদ 
  • গ্রুপ সি লেভেল ২ / লেভেল ৩ - ১৬টি শূন্যপদ 
  • গ্রুপ ডি লেভেল ১ (7thCPC) - ৩৯টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা 

  • লেভেল ৪ অথবা লেভেল ৫ - স্নাতক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে সরকার অনুমোদিত এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। 
  • লেভেল ২ অথবা লেভেল ৩ - দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ১০+২ পরীক্ষা পদ্ধতিতে। অথবা এর সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আবেদনকারীদের। এখানেও সরকার অনুমোদিতে বোর্ড বা কাউন্সিল বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা যদি আবেদনকারী ম্যাট্রিক পাশ করেন কোনও স্বীকৃত বোর্ড থেকে এবং তাঁর Course Completed Act Apprenticeship - এর আওতায় কোনও কোর্স করা থাকে কিংবা দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকেন সরকার অনুমোদিত বোর্ড, কাউন্সিল বা প্রতিষ্ঠান থেকে তাহলে আবেদন করা যাবে। 
  • লেভেল ১ - উত্তীর্ণ হতে হবে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অথবা আইটিআই উত্তীর্ণ হতে হবে কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়া যদি কারও NCVT অনুমোদিতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকে তাহলে তিনিও আবেদন করতে পারবেন। 

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এবং ২৫ বছরের বেশি বয়সীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। ০১.০১.২০২৫- এর নিরিখে এই বয়সের সীমাবদ্ধতা নির্ধারণ করা হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে দেখে নিন 

স্পোর্টস কোটার আওতায় হবে নির্বাচন। আবেদনকারী খেলাধুলায় কী সাফল্য পেয়েছেন তার উপর থাকবে ৫০ নম্বর। এছাড়াও দেখা হবে খেলায় দক্ষতা এবং শারীরিক ফিটনেস। এর পাশাপাশি ট্রায়ালের সময় কোচ যা নিরীক্ষণ করবেন তার উপরেও থাকবে ৪০ নম্বর। আর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ১০ নম্বর। 

অ্যাপ্লিকেশন ফি 

অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 

আরও পড়ুন- আইডিবিআই ব্যাঙ্কে বিশেষ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ আজই, কারা আবেদন করতে পারবেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরির বড় সুযোগ ! কারা যোগ্য ? কোন কোন পদে আবেদন করবেন ?
পরীক্ষা ছাড়া রেলে চাকরির বড় সুযোগ ! কারা যোগ্য ? কোন কোন পদে আবেদন করবেন ?
Doordarshan Kolkata Jobs: দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?
দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?
WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
DRDO Internship : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget