এক্সপ্লোর

Cables & Wires Stocks: আদানির চাপে এই দুই সংস্থা ! এক ধাক্কায় ১৪ শতাংশ পড়ল স্টকের দাম; পরপর লোকসান বিনিয়োগকারীদের

KEI Industries Polycab Share Price: কেইআই ইন্ডাস্ট্রিজের স্টকের দাম এক ধাক্কায় আজ ১৪ শতাংশ পড়ে যায়, পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারের দাম পড়ে ৯ শতাংশ।

Stock Price Down: ভারতের কেবল ও তারের ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা উঠবে চরমে। আদানি গ্রুপ সম্প্রতি ঘোষণা করেছে যে এবার এই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে তারা। আর সেই খবরেই (Cables and Wire Stocks) এই ইন্ডাস্ট্রির বর বড় সংস্থাগুলি KEI ইন্ডাস্ট্রিজ, পলিক্যাব ইত্যাদির শেয়ারে (Stock Price) ক্রমান্বয়ে পতন চলছে। আজকের বাজারে কেইআই ইন্ডাস্ট্রিজ, পলিক্যাব ইন্ডিয়া, হ্যাভেলস ইন্ডিয়া, আর আর ক্যাবেল, ফিনোলেক্স কেবলস সংস্থার স্টকে ১৪ শতাংশ পর্যন্ত পতন এসেছে। ২০ মার্চ বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজের (Adani Group) পক্ষ থেকে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশের চূড়ান্ত ঘোষণা করা হয়।

কেইআই ইন্ডাস্ট্রিজের স্টকের দাম এক ধাক্কায় আজ ১৪ শতাংশ পড়ে যায়, পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারের দাম পড়ে ৯ শতাংশ। অন্যদিকে হ্যাভেলস ইন্ডিয়া এবং ফিনোলেক্স কেবলসের স্টকে ৪ শতাংশ করে পতন দেখা গিয়েছে আজ।

গতকাল বুধবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে যে তাদের সহায়ক সংস্থা কচ্ছ কপার লিমিটেড একটি জয়েন্ট ভেঞ্চার শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে প্রণীতা ইকোকেবলস লিমিটেড। এতে কচ্ছ কপার লিমিটেডের ৫০ শতাংশ স্টেক রয়েছে। এই জয়েন্ট ভেঞ্চারের মূল উদ্দেশ্য হল তার ও কেবল উৎপাদন, বণ্টন করা এবং বিড়লা গ্রুপের সঙ্গে পাল্লা দিয়ে কনগ্লোমারেট দুনিয়াতেও পা রাখা। গত মাসেই আল্ট্রাটেক সংস্থা কেবল ও ওয়্যার দুনিয়ায় তাদের পণ্য নিয়ে এসেছে। আর এর কারণে ব্যাপক সেল অফ দেখা যায় এই সেক্টরের ছোট ছোট সংস্থার স্টকে। আর এখন আদানির চাপে রয়েছে এই সংস্থাগুলি, স্টকের দামে পরপর চলছে পতন।

কেবল এবং ওয়্যারের বাজারের মোট মূল্য এখন ৮৪৫০০ কোটি টাকা। আর এই বিপুল অঙ্কের বাজারে আল্ট্রাটেকের প্রবেশের পরেই বিনিয়োগকারীদের মনে খটকা শুরু হয়েছে। অনেকাংশে সন্দেহ জেগেছে এই তিন সংস্থার পারফরম্যান্স নিয়ে। কারণ এই ঘটনার পরে বাজারে ব্যাপক হারে বেড়ে যাবে প্রতিযোগিতা। আর বাজারের গতি একটু বদলালেই ধসে পড়তে পারে পুরনো সংস্থাগুলিও। আর এই প্রতিযোগিতা আরো বাড়িয়ে তুলবে আদানি গ্রুপের প্রবেশ। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget