এক্সপ্লোর

Financial Rule Change: নতুন বছর আসছে এই আর্থিক পরিবর্তন, আপনার পকেটে কতটা প্রভাব পড়বে জানেন ?

Key Changes from 1 January 2023 : আগামী বছরে শুরুতেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে ১ জানুয়ারি থেকে।

Key Changes from 1 January 2023 : আগামী বছরে শুরুতেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে ১ জানুয়ারি থেকে। পাশাপাশি NPS ডিপোজিট, বিমার জন্য বাধ্যতামূলক KYC নথি ও ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টের মতো অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে। তাদের সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।  জেনে নিন কী কী পরিবর্তন হবে আগামী দিন।

Financial Rule Change: একটি বিমা পলিসি নেওয়ার জন্য KYC আবশ্যক
আপনি যদি ১ জানুয়ারি,২০২৩ বা তার পরে একটি নতুন বিমা পলিসি নিতে যান, তাহলে এর জন্য KYC অর্থাৎ 'আপনার গ্রাহককে জানুন' নথি জমা দিতে হবে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) এই বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে। IRDAI বলেছে, নতুন বছরে কোনও পলিসি বিক্রি করার আগে বিমা সংস্থাগুলিকে গ্রাহকের কাছ থেকে KYC নথি নিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মোটর ভেহিক্যাল ইন্স্যুরেন্স থেকে শুরু করে ট্রাভেল ইন্স্যুরেন্স পর্যন্ত যেকোনও পলিসি নেওয়ার জন্য এই নিয়মগুলি প্রয়োজন হবে।

NPS থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন
আপনি যদি NPS অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে যান, তাহলে নতুন বছর থেকে NPS অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে বা তার পরে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সেলফ ডিক্লারেশন বা স্ব-ঘোষণার ভিত্তিতে তাদের NPS অ্যাকাউন্ট থেকে অনলাইনে আংশিক টাকা তুলতে পারবে না।

SBI কার্ডের রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন
অন্যদিকে, SBI কার্ডগুলি ১ জানুয়ারি, ২০২৩ থেকে তার ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টগুলিতে কিছু পরিবর্তন করেছে। SBI ওয়েবসাইট অনুসারে, আপনি Amazon-এ SBI কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার জন্য ১০ এর পরিবর্তে ৫ গুণ (5X) পুরস্কার পয়েন্ট পাবেন। তবে BookMyShow, Cleartrip, EazyDiner, Lenskart ও Netmeds আগের মতো ১০ গুণ পুরস্কার পয়েন্ট অর্জন করতে পারবেন গ্রাহকরা।

ITR Filing Alert : আপনার হাতে রয়েছে আর মাত্র তিনদিন। এখনও 2022 সালের আয়কর রিটার্ন জমা না দিলে আর দেরি করবেন না। এর আগে 31 জুলাই শেষ তারিখ ছিল আয়কর রিটার্নের। এখনও যারা আইটিআর ফাইল করতে সক্ষম হননি, তাদের সুযোগ দিচ্ছে মোদি সরকার। তারা 5000 টাকা লেট ফি দিয়ে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত তাদের আইটিআর পূরণ করতে পারে। কিন্তু এর বাইরে দেরি হলে, আপনাকে দ্বিগুণ জরিমানা জমা দিতে হবে। যার অর্থ এই তারিখ পেরিয়ে গেলে 10,000 টাকা দিতে হবে জমাকারীকে।

ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন লকারের নিয়ম ১ জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্কগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে যা ইচ্ছে মতো নিয়ম আরোপ করতে পারবে না। সেই ক্ষেত্রে লকারে রাখা মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হলে তার দায়ভার এখন ব্যাঙ্ককেই নিতে হবে। এছাড়াও, লকারের বিষয়ে গ্রাহকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি করতে হবে। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ককে এসএমএস ও অন্যান্য মাধ্যমে লকারের নিয়মে পরিবর্তন সম্পর্কে জানাতে হবে।

গাড়ি কেনা আরও ব্যয়বহুল হবে
আপনি যদি 2023 সালে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই খবরটি আপনাকে চমকে দিতে পারে। MG Motor, Maruti Suzuki, MG Motor, Hyundai Motor, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। Tata Motors ঘোষণা করেছে, ২ জানুয়ারি, 2023-এ বাণিজ্যিক গাড়ির দাম বাড়াবে। একই সময়ে Honda তাদের গাড়ির দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: Interest Rate Hike: এনএসসি, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদ বাড়ল, পিপিএফ-এ কী সিদ্ধান্ত নিল সরকার

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget