এক্সপ্লোর

Reliance : চমকে যাবেন মুকেশ আম্বানি ও রিলায়েন্সের দৈনন্দিন বা প্রতি ঘণ্টায় আয় জানলে

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহত্তম সংস্থা। যার খ্যাতি ছড়িয়ে রয়েছে বিদেশে। সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি যিনি এশিয়ার সবথেকে ধনী। এহেন শিল্পপতি ও তাঁর সংস্থার রোজের আয় কত ?

পীযূষ পাণ্ডে, মুম্বই : শেষ ত্রৈমাসিকে প্রতি ঘণ্টায় ৬.৩২ কোটি টাকা করে লাভ করেছে বাজার মূলধন অনুযায়ী দেশের সর্ববৃহৎ সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর এর হাত ধরে সংস্থার অর্থ উপার্জনের গতি ত্বরান্বিত হয়েছে প্রায় ৬৭ শতাংশ।

জুনে শেষ হওয়া শেষ ত্রৈমাসিকে দৈনন্দিন ১৫১.৭১ কোটি টাকা করে লাভ করেছে RIL। গত বছরে যা ছিল ঘণ্টায় ৯১ কোটি টাকা। আয় বেড়েছে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানিরও। সংস্থার ৪২ শতাংশ রয়েছে আম্বানির নিয়ন্ত্রণে। চলতি বছরের শুরু থেকে তাঁর আয় বেড়েছে ৬০৮ মিলিয়ন ডলার(ভারতীয় মুদ্রায় ৪৫১৯.৬ কোটি টাকা)। গড়ে বলতে গেলে ২.৮৬ মিলিয়ন ডলার(২১২.৬কোটি) বা ঘণ্টায় ৮.৮৫।

এই ত্রৈমাসিকে দৈনন্দিন ১৭৪৫.৭ কোটি টাকা আয়ের ভিত্তিতে লাভের হিসেব তুলে ধরা হয়েছে। যা ঘণ্টার হিসেবে দাঁড়ায় ৭২.৭৪ কোটি টাকা। । অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ৫৭.৪ শতাংশ। 

এই সময়ের মধ্যে রিলায়েন্সের রফতানির হিসেব দাঁড়িয়েছে ৫৬,১৫৬ কোটি টাকা। গড় রফতানি দৈনন্দিন ৬১৭ কোটি এবং ঘণ্টায় ২৫.৭১। 

ক্রেতাদের কাছে ব্যাপক চাহিদা জিও প্ল্যাটফর্ম ও রিলায়েন্স রিটেলের। যার মাধ্যমে সংস্থার দৈনন্দিন লাভ ঢোকে যথাক্রমে ৪০.১২ কোটি ও ১০.৫৭ কোটি টাকা। দৈনন্দিন লাভের অর্ধেকের বেশি উঠে আসে এই দুই প্ল্যাটফর্ম থেকে। ঘণ্টার হিসেবে ধরতে গেলে জিও থেকে লাভ উঠে আসে ১.৬৭ কোটি টাকা। অন্যদিকে রিলায়েন্স রিটেল তোলে ৪৪ লক্ষ টাকা লাভ।

অন্যদিকে জিও প্ল্যাটফর্ম থেকে সংস্থার রোজের আয় ২৪৪.৬৯ কোটি টাকা । রিটেল অপারেশন থেকে ভাঁড়ারে লক্ষ্মী ঢোকে ৪২৩.৫৯ কোটি। এছাড়া অয়েল টু কেমিক্যাল ব্যবসায় দৈনন্দিন উঠে আসে ১১৩৪.২ কোটি টাকা রোজগার।

প্রতি ঘণ্টায় জিওর আয় ১০.১৯ কোটি, রিটেলের ১৭.৬৪ কোটি এবং O2C ব্যবসায় ৪৭.২৫ কোটি। এর উপর আবার জুনের ত্রৈমাসিকে রিলায়েন্স জিও নতুন ১.৪ কোটি গ্রাহক টেনেছে। প্রতি মাসে গড় গ্রাহক ১.৫৭ লক্ষ এবং ঘণ্টায় ৬৫৪৭। ক্রেতারা দৈনন্দিন গড়ে জিও নেটওয়ার্কে প্রায় আধ ঘণ্টা করে কথা বলেন এবং ব্যবহার করেন ৫০০ এমবি ডেটা।

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget