এক্সপ্লোর

Koo: ট্যুইটার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে চায় কু-অ্যাপ কর্তৃপক্ষ

Twitter vs Koo: ২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল কু। চলতি মাসের শুরুর দিকে কু অ্যাপের তরফে জানানো হয়েছিল যে তাদের ৫০ মিলিয়ন ডাউনলোড সম্পন্ন হয়েছে।

Koo App: ভারতে ট্যুইটারকে পাল্লা দেওয়ার জন্যই তৈরি হয়েছিল কু (Koo)। এবার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, ট্যুইটার (Twitter) থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে ইচ্ছুক এই সংস্থা। কু- এর সহ-প্রতিষ্ঠাতা Mayank Bidawatka জানিয়েছেন, তাঁদের সংস্থায় তাঁরা নতুন কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। বিশেষ করে ট্যুইটার থেকে যাঁদের ইলন মাস্ক ছাঁটাই করেছেন তাঁদের নিয়োগ করতেই আগ্রহী কু- এর সহ-প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছেন ইলন মাস্ক। অন্যদিকে ট্যুইটারের নতুন নিয়ম শুনেও ইতিমধ্যেই চাকরি ছেড়েছেন অনেকে। তাঁদেরকেই নিয়োগ করতে চান কু-এর সহ-প্রতিষ্ঠাতা। ট্যুইট করেও একথা জানিয়েছেন Mayank Bidawatka।

 

এর পাশাপাশি তিনি ট্যুইটে লিখেছেন যে ইউজারদের পুরনো সমস্ত ট্যুইট কু- তে নিয়ে আসার ব্যবস্থাও দ্রুত চালু হবে। খুব সহজেই একাজ করা যাবে। এমনকি পুরনো ট্যুইটার অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাবে কু- এর মাধ্যমেই। সেই সঙ্গে আবার জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি আমেরিকাতেও চালু হতে চলেছে কু অ্যাপ। এমনকি বাংলাদেশ, ফিলিপিন্স, মধ্য প্রাচ্য এবং আফ্রিকাতেও কু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল কু। চলতি মাসের শুরুর দিকে কু অ্যাপের তরফে জানানো হয়েছিল যে তাদের ৫০ মিলিয়ন ডাউনলোড সম্পন্ন হয়েছে। ১০টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে কু অ্যাপে। অর্থাৎ ভারতের মোট ১০টি আঞ্চলিক ভাষার সাহায্যে কু অ্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন ইউজাররা। বর্তমানে কু অ্যাপে ইংরেজির পাশপাশি বাংলা, হিন্দি, অহমিয়া, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড়, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ নিজের মাতৃভাষায় কু অ্যাপে আপডেট দেওয়ার সুযোগ থাকছে। ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের অনুগামীদের সঙ্গে আঞ্চলিক ভাষাতেই সংযোগ স্থাপন করেছেন। এক্ষেত্রে সাহায্য করবে কু অ্যাপের মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচার যাকে বলা হয় Multi Language Koo।

আরও পড়ুন- ২০২৩ সালে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, জানালেন খোদ অ্যামাজনের সিইও

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget