এক্সপ্লোর

LayOff: পরপর তিনবার ! ব্যবসা ঢেলে সাজাতে ফের ২৫০ কর্মীকে ছাঁটাই করল এই সংস্থা

Unacademy Layoff: একটি প্রতিবেদনে জানা গিয়েছে কর্মী ছাঁটাইয়ের সূত্র ধরে আনঅ্যাকাডেমি জানিয়েছে তাদের সংস্থা থেকে ২৫০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর আগেও ২০২২ ও ২০২৩ সালে কর্মী ছাঁটাই করেছিল সংস্থা।

Edtech Crisis: ভারতের এডটেক সেক্টরের (Unacademy Layoff) অবস্থা এখন বেশ খারাপ। দেশের স্টার্টআপগুলির মধ্যে সবথেকে নেতৃত্বস্থানীয় স্তরে ছিল যে সমস্ত সংস্থা, তাদের বেশিরভাগই এখন সঙ্কটে। বাইজু'স সংস্থা প্রথমে আর্থিক সঙ্কটে পড়ে দেউলিয়া হয়ে যায়, এখনও বাইজু নিয়ে সমস্যা কাটেনি। এরপরে চর্চায় উঠে এল আন অ্যাকাডেমি সংস্থা। এই সংস্থাতেও খারাপ খবর (Layoff News)। ২৫০ কর্মীকে ছাঁটাই করল আনঅ্যাকাডেমি।

২৫০ কর্মীকে ছাঁটাই করেছে সংস্থা

এডটেক স্টার্টআপ সংস্থা আনঅ্যাকাডেমি (Unacademy Layoff) আবারও একবার কর্মী ছাঁটাই করেছে। একটি প্রতিবেদনে জানা গিয়েছে কর্মী ছাঁটাইয়ের সূত্র ধরে আনঅ্যাকাডেমি জানিয়েছে তাদের সংস্থা থেকে ২৫০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তবে এই কর্মী ছাঁটাই এবার একটি চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ এটাই প্রথমবার নয়। এর আগেও পরপর দুবার কর্মী ছাঁটাই করেছে আন অ্যাকাডেমি।

এই কর্মীরা বিপাকে

এই প্রতিবেদন অনুসারে, আনঅ্যাকাডেমি (Unacademy Layoff) যে সমস্ত কর্মীকে ছাঁটাই করেছে, তাদের মধ্যে ১০০ জন কর্মী কোর টিম যেমন বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং টিমের সদস্য ছিলেন। এছাড়াও সেলস বিভাগের বেশ কিছু কর্মীকেও ছাঁটাই করা হয়েছে। এছাড়া আনঅ্যাকাডেমি নিজেও এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে স্বীকার করে নিয়েছে এবং একটি বিবৃতি দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থা তাঁর ব্যবসায়িক দক্ষতাকে আরও বেশিমাত্রায় বাড়িয়ে তুলতে চায়, এমনকী এটি তাঁর অপারেশনকে স্ট্রিমলাইন করতে চায়। আর এই কর্মী ছাঁটাই এই পরিকল্পনারই একটি অঙ্গ বিশেষ।

এর আগেও ২ বার কর্মী ছাঁটাই করেছে সংস্থা

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও কর্মী ছাঁটাই করেছে আনঅ্যাকাডেমি। আজ থেকে ২ বছর আগে ২০২২ সালে এই সংস্থা প্রথম কর্মী ছাঁটাই করে, সেবারে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সেখানে চুক্তিভিত্তিক কর্মীও যেমন ছিলেন, স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মীও ছিলেন। এরপর ২০২৩ সালের মার্চ মাসে এই সংস্থা দ্বিতীয়বারের মত ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করে।

কোভিডের পরেই বদলাতে থাকে অবস্থা

কোভিড চলাকালীন অনলাইনে পড়াশোনার একটা বিপুল চাহিদা তৈরি হয়েছিল। আর সেই ঢেউতে গা ভাসিয়ে বহু এডটেক সংস্থা উঠে এসেছিল। এমনকী কিছু কিছু তাঁর মধ্যে বিপুল সমৃদ্ধ হয়েছে। বাইজুস এদের মধ্যে অন্যতম। এই কোভিডকালীন সময়ের মধ্যে বাইজু দেশের মধ্যে সবথেকে বড় এডটেক সংস্থা হয়ে ওঠে। সবথেকে বেশি মূল্যের স্টার্টআপ সংস্থা ছিল বাইজুস। আর এখন সেই বাইজু'স সংস্থাই দেনার দায়ে ডুবে আছে। আর্থিক সঙ্কটে সংস্থা বন্ধ হবার জোগাড়। কর্মীদের সময়ে বেতনও দিতে পারছে না সেই সংস্থা।

আরও পড়ুন: IPO Listing: ৩ দিনেই ৭১৫ গুণ সাবস্ক্রিপশন ! বিনিয়োগকারীদের নজরে কলকাতার এই সংস্থার আইপিও

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget