এক্সপ্লোর

LIC Dividend: ৩৬৬২ কোটির ডিভিডেন্ড ! সরকারের কোষাগার ভরিয়ে দিল এই সংস্থা

Life Insurance Corporation: এলআইসি সংস্থায় এখন ভারত সরকারেরই সবথেকে বেশি স্টেক রয়েছে। এখন লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থার ৬৩২.৪৯ কোটি ইকুইটি শেয়ারের মধ্যে সরকারের স্টেক রয়েছে ৬১০.৩৬ কোটি শেয়ারে।

Dividend Stock: সরকারি জীবনবিমা সংস্থা এলআইসি আরও একবার সরকারের কোষাগার ভরিয়ে দিল। এবার লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC Dividend) ৩৬৬২ কোটিরও বেশি টাকা ডিভিডেন্ড দিয়েছে সরকারকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে এই অর্থমূল্যের চেক দিয়েছে এলআইসি। আগের বারের থেকেও এবার বড় অঙ্কের ডিভিডেন্ড দিয়েছে সংস্থা।

এলআইসিতে সরকারের কত স্টেক রয়েছে

এলআইসি সংস্থায় এখন ভারত সরকারেরই সবথেকে বেশি স্টেক রয়েছে। এখন লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থার ৬৩২.৪৯ কোটি ইকুইটি শেয়ারের মধ্যে সরকারের স্টেক রয়েছে ৬১০.৩৬ কোটি শেয়ারে। আর অন্যভাবে বলা যায় এলআইসির ৯৬.৫০ শতাংশ শেয়ারের মালিকানাই রয়েছে সরকারের হাতে। এর আগে সরকারের কাছে সম্পূর্ণ অর্থাৎ ১০০ শতাংশ স্টেক ছিল। আইপিও আসার সময় কিছু স্টেক বিক্রি করে দেওয়া হয়েছে।

সমস্ত সংস্থাই তাদের আয়ের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে তাদের শেয়ারহোল্ডারদের দিয়ে থাকে। এলআইসি সংস্থাও তাঁর আয়ের একটি অংশ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড রূপে দিয়ে থাকে। আর ভারত সরকার যেহেতু এই সংস্থার সবথেকে বড় শেয়ারহোল্ডার, তাই সবথেকে বেশি মুনাফা হয়েছে সরকারের। বিপুলভাবে ভরেছে কোষাগার।

৬১০০ কোটি ছাড়িয়েছে মোট ডিভিডেন্ড

এলআইসির সাম্প্রতিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের ডিভিডেন্ড দেওয়া হয়েছে। ২২ অগাস্ট আয়োজিত হয়েছিল এই বার্ষিক সাধারণ সভা। মে মাসে এই সংস্থা শেয়ারহোল্ডারদের শেয়ারপিছু ৬ টাকা হারে ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর আগে ১ মার্চ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে সরকারের ঘরে ২৪৪১.৫৫ কোটি টাকা জমা করেছিল এলআইসি। এভাবে একটি অর্থবর্ষে সরকারকে মোট ৬১০০ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে এই সংস্থা।

এলআইসির স্টকে কী হাল

২০২২ সালের মে মাসে বাজারে এসেছিল এলআইসির আইপিও। ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছিল এই শেয়ারের। ভারতের সবথেকে বড় আইপিও ছিল এই এলআইসির আইপিও। ৮৬৭ টাকায় তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। এর পরে বাজারে একসময় এলআইসির শেয়ারের দাম ৬০০ টাকারও নিচে নেমে যায়।

তবে বিগত অর্থবর্ষে সরকারি সংস্থার শেয়ারগুলিতে বিপুল মুনাফা দেখা গিয়েছে। ফলে এলআইসির শেয়ারের দাম আইপিওর প্রাইসব্যান্ডের উপরে উঠে যায়। বর্তমানে এই শেয়ারের দাম ট্রেড করছে ১০৭১ টাকায়। গতকাল এই শেয়ারের দাম ১.২৪ শতাংশ পড়েছিল।

আরও পড়ুন: Best Stocks To Buy: আজ ব্রেক আউট দিতে পারে এই পাঁচ স্টক, সাইবারটেক থেকে গোকুল এগ্রোর নাম রয়েছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget