এক্সপ্লোর

LIC Scheme: মাসে ১২ হাজার টাকা করে পেনশন পাবেন LIC-র এই স্কিমে, কীভাবে করবেন আবেদন ?

LIC Saral Pension Scheme: এলআইসির এই সরল পেনশন স্কিমে আপনাকে একবারই মাত্র বিনিয়োগ করতে হবে। এরপরেই আপনি প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন অবসরের পর থেকে।

LIC Pension Scheme: প্রতিটি ব্যক্তির জীবনে সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কর্মজীবনে প্রবেশ করার সময় থেকেই অবসরের কথা মাথায় রেখে মানুষ টাকা জমাতে এবং বিনিয়োগ করতে শুরু করেন। এর মাধ্যমে অবসরের (Pension Scheme) পর আর্থিক চিন্তা দূর হয়ে যায় মানুষের। বেশিরভাগ মানুষেরই চাকরিতে পেনশনের সুবিধে নেই। এই অবস্থায় লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের (LIC Pension Scheme) পক্ষ থেকে এমন একটি স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে অবসরের পর আপনি মাসে ১২ হাজার টাকা পর্যন্ত পেনশনের (LIC Scheme) সুবিধে পেতে পারেন। রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থার পক্ষ থেকেই এই পেনশন স্কিমের সুবিধে দেওয়া হচ্ছে। কীভাবে করতে হবে আবেদন ? কী কী সুবিধে পাবেন ? জেনে নিন বিস্তারিত।

এলআইসির সরল পেনশন স্কিম

এলআইসির এই সরল পেনশন স্কিমে আপনাকে একবারই মাত্র বিনিয়োগ করতে হবে। এরপরেই আপনি প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন অবসরের পর থেকে। তবে যে সমস্ত ব্যক্তির বয়স ৪০ পেরিয়ে গিয়েছে কেবলমাত্র তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৪০ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত এই ভারতীয় নাগরিকরা এই এলআইসি সরল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

এলআইসির এই নীতি অনুযায়ী এই পলিসিতে আপনাকে অ্যানুইটি কিনতে হবে। এর মধ্যে এক চতুর্থাংশের জন্য কমপক্ষে ৩ হাজার টাকা, ৬ মাসের জন্য ৬ হাজার টাকা এবং সারা বছরের জন্য ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আর যদি আপনার মাসিক পেনশনের দরকার পড়ে তাহলে আপনাকে ১ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আর যদি আপনি বার্ষিক পেনশন চান তাহলে আপনাকে ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে।

কীভাবে মিলবে ১২ হাজার টাকার পেনশন

এলআইসির এই পলিসিতে আপনাকে মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। এর জন্য কোনো সীমা নির্ধারণ করা হয়নি। আপনি যতখুশি প্রিমিয়াম দিতে পারবেন। সেই অঙ্ক অনুযায়ী আপনার পেনশন নির্ধারিত হবে। এতে কমপক্ষে আপনাকে বার্ষিক ১২ হাজার টাকার অ্যানুইটি কিনতে হবে। আপনি যদি এই পলিসিতে ৩০ লক্ষ টাকা একবারে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি ১২,৩৮৮ টাকা করে পেনশন পেতে থাকবেন আপনার ৮০ বছর বয়স পর্যন্ত।

এলআইসির এই পলিসি নিতে গেলে আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in –এ যেতে হবে। এই নীতির অধীনে আপনি পরবর্তীকালে ঋণও নিতে পারবেন।

আরও পড়ুন: Aadhaar Update: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ বাড়ল, আর কতদিন পাবেন পরিষেবা ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget