এক্সপ্লোর

LPG Price Hike: গৃহস্থের বড় ধাক্কা ! রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

Gas Cylinder Price Hike:  রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (LPG Price Hike) প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা!

 

Gas Cylinder Price Hike:  রক্তাক্ত শেয়ার বাজারের দিনেই গৃহস্থের জন্য় বড় ধাক্কা। এবার রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price) বাড়ল ৫০ টাকা। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (LPG Price Hike) প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা!

কত দাম হচ্ছে এখন

সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের বর্ধিত দাম কার্যকর হচ্ছে। এবার বর্ধিত দামেই কিনতে হবে সিলিন্ডার। 

কী বলেছেন মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী পুরী সোমবার মিডিয়াকে ব্রিফ করার সময় বলেছেন এই সিদ্ধান্তের কথা। তিনি বলেন, " উজ্জ্বলা সুবিধাভোগী এবং সাধারণ সুবিধাভোগী উভয়ের জন্য এই গ্য়াসের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি প্রতি ১৫ দিন বা এক মাসে সিস্টেমে পর্যালোচনা করা হবে।" 

মনে রাখবেন, ১৪.২-কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের হার অগাস্ট ২০২৪ থেকে এখনও পর্যন্ত অপরিবর্তিত ছিল। নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে ১ এপ্রিল তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। দিল্লিত, সংশোধিত খুচরো বিক্রয় মূল্য এখন সিলিন্ডার প্রতি ১৭৬২ টাকা দাঁড়িয়েছে।

উজ্জ্বলা যোজানায় কতজনকে সুবিধা

সম্প্রতি সংসদের সমাপ্তি অধিবেশনে সরকার জানায়,  প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি পাওয়ার সুবিধাভোগীর সংখ্যা চলতি বছরের 1 মার্চ পর্যন্ত 10.33 কোটিতে পৌঁছেছে। যেখানে ভারতে মোট সক্রিয় গার্হস্থ্য এলপিজি গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে 32.94 কোটি, 

বেড়েছে পেট্রোল ডিজেলের দাম

এ ছাড়াও আজ ফের মহার্ঘ হয়েছে পেট্রোল-ডিজেল। পেট্রোল-ডিজেলে ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল সরকার। বাড়ল এক্সাইজ ডিউটি, আরও দামি হচ্ছে পেট্রোল-ডিজেল। ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে কারণ সরকার উভয় জ্বালানির উপর প্রতি লিটারে ২ টাকা করে আবগারি শুল্ক বাড়িয়েছে। 

মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে, সেই আবহেই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির আশঙ্কা আছে। দেশের ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরিবহণ ও পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। 

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget