এক্সপ্লোর

Marriage Certificate: বিয়ের কত বছর পর অবধি ম্যারেজ সার্টিফিকেট করানো যায় ? কোথায় করতে হবে আবেদন ?

Marriage Certificate Rules: ভারতে যে কোনো ধর্মীয় রীতি অনুসারে বিয়ে হতে পারে দুই সাবালকের মধ্যে। কিন্তু এই বিয়ের যে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট তা কেবলমাত্র রেজিস্ট্রারের কাছে গিয়েই করাতে হবে।

Marriage Certificate Rules: ভারতে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। প্রতিটি মানুষের জীবনে বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই ব্যক্তি একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। এই বিবাহের ক্ষেত্রে সামাজিক রীতি-নীতি পালনের পাশাপাশি কিছু আইনি নিয়ম-কানুনও রয়েছে। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যারেজ সার্টিফিকেট। বিয়ের পর (Marriage Certificate) অনেকেই তাদের ম্যারেজ সার্টিফিকেট পান না, কিন্তু সেই কারণে পরে অনেকক্ষেত্রেই সমস্যা দেখা যায়। জেনে নিন বিয়ের কত বছর পর অবধি আপনি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারেন ? জানুন কী রয়েছে নিয়ম।

৫ বছর পর অবধি করানো যায় ম্যারেজ সার্টিফিকেট

ভারতে যে কোনো ধর্মীয় রীতি অনুসারে বিয়ে হতে পারে দুই সাবালকের মধ্যে। কিন্তু এই বিয়ের যে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট তা কেবলমাত্র রেজিস্ট্রারের কাছে গিয়েই করাতে হবে। আর এই ম্যারেজ সার্টিফিকেট পেতে হলে নববিবাহিত দম্পতিকে বিয়ের ৩০ দিনের মধ্যে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। আর ৩০ দিনের মধ্যে আবেদন না করলে পরে আবেদনের জন্য লেট ফাইন দিতে হয়। ভারতের আইন অনুসারে নববিবাহিত দম্পতিরা বিয়ের ৫ বছর পর অবধি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার জেলার রেজিস্ট্রারের কাছ থেকে অব্যাহতির পূর্ণ অনুমতি গ্রহণ করতে হবে।

এভাবে করতে হবে আবেদন

ম্যারেজ সার্টিফিকেট পেতে হলে আপনাকে আপনার এলাকার রেজিস্ট্রারের কাছে যেতে হবে। আর গ্রামে হলে, আপনাকে যেতে হবে গ্রাম পঞ্চায়েতের অফিসে। সেখানে সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নথিও দিতে হবে আবেদনের সঙ্গে। এর সঙ্গে আপনার দুজন সাক্ষী লাগবে। এছাড়া আপনি চাইলে ম্যারেজ সার্টিফিকেটের আবেদন অনলাইনেও করতে পারেন।

এই নথিগুলি লাগবে

ম্যারেজ সার্টিফিকেটের আবেদনের সময় কিছু জরুরি নথি দরকার হয়। এর মধ্যে স্বামী ও স্ত্রীর জন্মের প্রমাণপত্র, আধার কার্ড, চারটি পাসপোর্ট সাইজের ছবি, বিয়ের সময়কালীন তোলা স্বামী স্ত্রীর দুটি আলাদা আলাদা ছবি যাতে তাদের দুজনেরই মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই সঙ্গে বিয়ের কার্ডের ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন; BSNL Recharge Plan: এক রিচার্জে চলবে ৫২ দিন, BSNL-এর এই সস্তার প্ল্যানে কী কী সুবিধে ?

সেরা শিরোনাম

New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
Term Insurance: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
SAP Layoffs 2026: AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?
AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget