এক্সপ্লোর

Maruti Suzuki Brezza: এসইউভির পর এবার সিএনজি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ গাড়ি, জানুন বিস্তারিত

CNG Variant: মারুতি সুজুকি ব্রেজা ২০২২ কমপ্যাক্ট এসইউভি এবার সিএনজি ভ্যারিয়েন্টেও লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

CNG Car: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির (Maruti Suzuki) নতুন এসইউভি ব্রেজা (Brezza 2022 SUV)। এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। মারুতি সুজুকি সংস্থা জানিয়েছে, নতুন ব্রেজা ২০২২ এসইউভি মডেলের জন্য এর মধ্যেই নাকি ৫০ হাজার বুকিং হয়ে গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে যে মারুতি ব্রেজা ২০২২ এসইউভি গাড়ি নিয়ে কোম্পানির অনেক বড় পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই গাড়ির একটি CNG ভ্যারিয়েন্টও লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি। যদিও নিশ্চিত ভাবে জানা যায়নি যে তা কবে লঞ্চ হবে।

বর্তমানে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভি লঞ্চের সময় কোনও CNG ভ্যারিয়েন্টের উল্লেখ করেনি সংস্থা। তবে আগামী দিনে এই CNG ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। আর যেভাবে জ্বালানির দাম উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার জেরে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভির CNG ভ্যারিয়েন্টের চাহিদা আরও বাড়বে বলেই অনুমান করছে অটোমোবাইল সংস্থা। তবে আপাতত লঞ্চ হওয়া ব্রেজা ২০২২ এসইউভিরই অনেক চাহিদা রয়েছে। তাই এই ভ্যারিয়েন্টের বুকিংয়ের দিকেই এখন নজর দিয়েছে মারুতি সুজুকি সংস্থা। সেইজন্য CNG ভ্যারিয়েন্ট লঞ্চের নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। তবে মারুতি সুজুকি ব্রেজা ২০২২ এসইউভির CNG ভ্যারিয়েন্ট যে লঞ্চ হবে সে কথা নিশ্চিত।

জানা গিয়েছে, বর্তমানে মারুতি সুজুকির তালিকায় ১৫টি গাড়ির কথা বলা হয়েছে। এর মধ্যে ৯টি গাড়িতে CNG পরিষেবা রয়েছে। বাকি ছয়টি গাড়িতেও খুব তাড়াতাড়িই লঞ্চ হয়ে যাবে CNG ভ্যারিয়েন্ট। বর্তমানে মারুতি সুজুকির গাড়ির জন্য ৩,০৫,০০০ বুকিং রয়েছে। এর মধ্যে ১,৩০,০০০ বুকিং হয়েছে শুধুমাত্র CNG ভ্যারিয়েন্টের জন্য। অর্থাৎ আগামী দিনে ভারতের বাজারে CNG গাড়ির চাহিদা কীভাবে বাড়তে চলেছে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। আর সেই জন্য নতুন ব্রেজা মডেলের ক্ষেত্রে CNG ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করেছে মারুতি সুজুকি সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন গাড়ি Maruti Brezza 2022। এই কমপ্যাক্ট এসইউভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে।

আরও পড়ুন- ওয়াগনর, অল্টো, ডিজায়ার... মারুতি সুজুকির একাধিক গাড়িতে প্রায় ৭৪ হাজার টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন বিস্তারিত

সেরা শিরোনাম

GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানার কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানার কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
Amazon Layoffs: Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Gold Price Kolkata: মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget