এক্সপ্লোর

Maruti Suzuki Celerio: নতুন সেলেরিওতে বড় পরিবর্তন ! নভেম্বরে কী আনছে মারুতি ?

New Maruti Suzuki Celerio : সাদামাটা গ্রিলের পরিবর্তে আধুনিক করা হচ্ছে হ্যাচব্যাকের ফ্রন্ট ফেস। দীপাবলিতেই বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করার কথা রয়েছে মারুতির ।

নয়াদিল্লি: বদলে যাচ্ছে চেহারা। নতুন মারুতি সুজুকি সেলরিওর(Maruti Suzuki Celerio) ডিজাইন ল্যাঙ্গোয়েজে চমক দিচ্ছে মারুতি। সাদামাটা গ্রিলের পরিবর্তে আধুনিক করা হচ্ছে হ্যাচব্যাকের ফ্রন্ট ফেস। প্রতিযোগিতার বাজার ধরতে শোনা যাচ্ছে, গাড়িতে বেশকিছু ক্রোম অ্যাকসেন্ট দিতে চলেছে কোম্পানি।

দীপাবলির মরসুমে বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করার কথা রয়েছে মারুতির । সেখানে সবার আগে নাম রয়েছে সেলিরিওর। কোম্পানি জানিয়েছে, শীঘ্রই নেক্সার মারুতি S-cross বাজারে আনবে কোম্পানি। ইতিমধ্যেই তার ট্রেলার ছেড়েছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী কোম্পানি।  আসতে পারে মারুতি সুজুকি জিমনি। এবার ভারতে আসতে পারে সেই কমপ্যাক্ট জিপসি। বছরের শুরুতেই দেশের বাজারে আসার কথা ছিল সেলেরিওর। কিন্তু করোনা মহামারীর কারণে এর লঞ্চ স্থগিত করতে হয়। এবার ১০ ​​নভেম্বর দেশের বাজারে লঞ্চ হতে পারে এই গাড়ি।

কাদের সঙ্গে হবে লড়াই ?
একবার ভারতের বাজারে লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago ও Datsun Go-এর সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি। তাই নতুন করে এই গাড়ি নিয়ে আশায় বুক বাঁধছে কোম্পানি। 

New Maruti Suzuki Celerio 
আগে গাড়ির সামনে ছিল দুটো ক্রোম লাইন। এবার ফ্রন্টে বাড়তে পারে সেই সংখ্যা। অথবা সিঙ্গল  ক্রোম গ্রিলস দিতে পারে মারুতি।কোম্পানি সেলেরিওতে পুরানো প্ল্যাটফর্ম বদলে নতুন হার্টেক প্ল্যাটফর্ম আর্কিটেকচার ব্যবহার করেছে। মারুতি সুজুকি তার অনেক গাড়িতে এই নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। 

'YNC' কোড নেমে শুরু হয়েছে প্রোডাকশন
নতুন সেলেরিওর কোডনাম দেওয়া হয়েছে 'YNC'। নতুন মডেলের ভিতরে বেশকিছু পরিবর্তন করেছে কোম্পানি। হ্যাচব্যাকে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ৭ ইঞ্চি স্মার্ট প্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এর সঙ্গে গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল এবং সেন্টার কনসোলও আপডেট করা হচ্ছে। ডুয়েল টোন ইন্টিরিয়র দেওয়া হতে পারে গাড়িতে।

গাড়ির ডিজাইন ল্যাঙ্গোয়োজ ও নতুন ফিচার
নতুন সেলেরিওতে স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল ছাড়াও রয়েছে স্টিয়ারিং মাউন্টেড একাধিক কন্ট্রোল ফিচার। সঙ্গে থাকছে দুর্দান্ত কিছু ফিচার। এই গাড়িতে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ সুরক্ষা ও সিটবেল্ট রিমাইন্ডার থাকছে। গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিয়ারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন হবে।

 

সেরা শিরোনাম

Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget