এক্সপ্লোর

Maruti Suzuki CNG Cars: 'হাত পুড়ছে' পেট্রোল-ডিজেলে, দু'টো সিএনজি মডেল আনছে মারুতি

চলতি বছরেই তাদের মারুতি সুজুকি ডিজায়ার সিএনজি লঞ্চ করবে কোম্পানি। উৎসবের সময় লঞ্চ হতে পারে এই গাড়ি। এই তালিকায় নাম রয়েছে মারুতি-সুজুকি সেলেরিও সিএনজির।

নয়াদিল্লি: জ্বালা দিচ্ছে জ্বালানি! পেট্রোল-ডিজেল মহার্ঘ হওয়ায় এবার সিএনজির দিকে ঝুঁকছে মারুতি, টাটার মতো কোম্পানি। সম্প্রতি ভারতীয় ক্রেতাদের স্বস্তি দিতে আরও দুটি সিএনজি মডেল লঞ্চ করতে চলেছে মারুতি।

পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামের ফলে গাড়ি চালাতেই নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক গাড়ির স্বপ্ন দেখাচ্ছে বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। 

যদিও বাস্তব বলছে, ভারতের বুকে ইলেকট্রিক গাড়ি সবার জন্য নয়। বেশি মাইলেজ হলেও গাড়ির দাম শুনে আর কেনার কথা ভাবেন না ক্রেতা। সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে 'ইভি' মডেল। সেখানে দাঁড়িয়ে ভারতে সিএনজি গাড়ির সংখ্যা বাড়াতে চলেছে মারুতি। 

মারুতি সুজুকি ডিজায়ার সিএনজি

দেশে বরাবরই সিএনজি মডেলে জনপ্রিয়তা পেয়েছে মারুতি। শোনা যাচ্ছে, চলতি বছরেই তাদের মারুতি সুজুকি ডিজায়ার সিএনজি লঞ্চ করবে কোম্পানি। উৎসবের সময় লঞ্চ হতে পারে এই গাড়ি। সূত্রের খবর, মধ্যবিত্ত ক্রেতাদের ক্ষেত্রে খুবই সাশ্রয়ী হবে এই সিএনজি মডেল। গাড়ির পেট্রোল ভেরিয়েন্টের থেকে (৯০,০০০-১,০০,০০০) টাকা বেশি দাম হতে পারে এই সিএনজি মডেলের। তবে দাম বেশি হলেও ৩০-৩২ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি।

মারুতি সুজুকি সেলেরিও সিএনজি

চলতি বছরেই মারুতি সুজুকি সেলরিওর নয়া মডেল আনছে কোম্পানি। নয়া ডিজাইনের সঙ্গে থাকছে এর সিএনজি মডেল। তবে আপডেটেড মডেল হলেও পুরেনো সেলেরিওর অনেক পার্স ব্যবহার করতে পারে মারুতি। চলতি মডেলের থেকে মাইলেজও বেশি দেবে এই গাড়ি। তবে ডিজায়ারের মতোই এই গাড়ির ক্ষেত্রেও ক্রেতাকে (৯০,০০০-১,০০,০০০)টাকা বেশি দিতে হবে।

সূত্রের খবর, কোম্পানির আগামী দুটি গাড়িতেই ১.২ লিটারের ইঞ্জিন ব্যবহার করা হবে। যা ১১৩ এনএম-এর টর্ক ছাড়াও ৯০পিএস-এর পাওয়ার দেবে। তবে মারুতি একা নয়। এই সিএনজি বাজারে নাম লিখিয়েছে টাটা। শীঘ্রই তাদের টাটা টিয়াগো সিএনজি বাজারে আনতে চলেছে কোম্পানি। কয়েক মাসের মধ্যেই দেশের রাস্তায় গড়াতে পারে টাটা তিয়াগো সিএনজির চাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget