এক্সপ্লোর

Medicine Price: দাম কমছে ওষুধের? স্বস্তি পাবেন ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীরা

Medicine Rates: ডায়াবেটিস, ব্যথানাশক, হৃদরোগ, লিভার, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জির প্রতিষেধক ওষুধের দাম নির্দিষ্ট গণ্ডির মধ্যে নামিয়ে আনা হয়েছে। বাদ পড়েনি মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিকের দামও।

Medicine Rate Cut: বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত ওষুধের দাম এবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এবার কেন্দ্র সরকার এমনই মোট ৪১টি ওষুধ ও ৬টি ফর্মুলেশনের দাম বেঁধে দিয়েছে। এর ফলে ডায়াবেটিস, ব্যথানাশক, হৃদরোগ, লিভার, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জির প্রতিষেধক ওষুধের দাম নির্দিষ্ট গণ্ডির মধ্যে নামিয়ে আনা (Medicine Rate Cut) হয়েছে। এমনকী এই তালিকায় বাদ পড়েনি মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিকের দামও। এই কারণে ৪১ রকম ওষুধের দাম এবার কমে যাবে, পকেটে আর টান পড়বে না গ্রাহকদের।

কী সিদ্ধান্ত নিয়েছে NPPA

ন্যাশনাল ফার্মাসিইউটিক্যাল প্রাইসিং অথরিটির ১৪৩তম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মর্মে একটি গেজেট বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে NPPA-র তরফে। সারা ভারতে ওষুধের দাম (Medicine Rate Cut) নিয়ন্ত্রণ করে থাকে সরকারের অধীনস্থ এই সংস্থা।

ভারতে এখন ১০ কোটিরও বেশি ডায়াবেটিসের রোগী

ভারতে ক্রমেই বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সংখ্যা। এখন সারা দেশে ১০ কোটিরও বেশি ডায়াবেটিসের রোগী আছেন। এমনকী সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিক রোগী (Medicine Rate Cut) বেশি আছে এমন দেশের তালিকায় ভারত এখন শীর্ষে। এখন ঘরে ঘরে ডায়াবেটিস-সুগার একটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে ইনসুলিন সহ অন্যান্য ওষুধের দাম কমায়, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। জীবনদায়ী এইসব ওষুধ এবার সস্তায় মিলবে।

৪১টি ওষুধের দাম কমছে

সংক্রমণ ও অ্যালার্জির ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনের দাম বাজারে খুবই চড়া ছিল এতদিন যার ফলে সাধারণ চিকিৎসার খরচও অনেকটাই বেশি পড়ত। এবার ৪১টি ওষুধের দাম কমার ফলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন। এই ৪১টি ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনও রয়েছে।

ফেব্রুয়ারি মাসেও দাম খানিক কমেছিল ওষুধের

এই বছর ফেব্রুয়ারি মাসেও ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বেশ কিছু ওষুধের দাম কমিয়েছিল। ডায়াবেটিস এবং হাইপারটেনশন সহ ৬৯টি ওষুধের দাম (Medicine Rate Cut) কমিয়েছিল NPPA। এমনকী এই সমস্ত ৬৯টি ওষুধের ফর্মুলেশনের দামও বেঁধে দিয়েছিল সরকারের অধীনস্থ এই সংস্থা। এছাড়াও আরও ৩১টি ফর্মুলেশনের দাম কমিয়েছিল সরকার। এবার এই তালিকায় জুড়ে গেল আরও ৪১টি ওষুধের নাম। বড় স্বস্তি ডায়াবেটিস, সুগার, হার্টের রোগীদের।

আরও পড়ুন: Kangana Ranaut LIC Policy: কঙ্গনা রানাউতের আছে ৫০টি এলআইসি পলিসি, সোশ্যাল মিডিয়ায় এই বলছে নেটিজেনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
Gold Silver Price Today: রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও
রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget