এক্সপ্লোর

OTP No More: ১ নভেম্বর থেকে ওটিপি সিস্টেম বন্ধ ? সরকারকে সতর্ক করল জিও-এয়ারটেল

Telecom Rules: ১ নভেম্বর থেকে আর ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) নাও পেতে পারেন আপনি। যা নিয়ে সরকারের উদ্দেশ্য বার্তা দিয়েছে জিও (Jio)-এয়ারটেল (Airtel) সহ টেলিকম কোম্পানিগুলি।

Telecom Rules: ভারতের টেলিকম ব্যবস্থায় (Indian Telecom System) হতে পারে বড় পরিবর্তন। ১ নভেম্বর থেকে আর ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) নাও পেতে পারেন আপনি। যা নিয়ে সরকারের উদ্দেশ্য বার্তা দিয়েছে জিও (Jio)-এয়ারটেল (Airtel) সহ টেলিকম কোম্পানিগুলি।

কী নিয়ম করছে সরকার
সম্প্রতি Telecom Regulatory Authority of India (TRAI)-এর নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের টেলিকম কোম্পানিগুলি৷ নতুন TRAI এর এই নিয়ম 1 নভেম্বর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। TRAI-এর তরফে বলা হয়েছে- ব্যাঙ্ক, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির পাঠানো লেনদেনের সার্ভিস মেসেজগুলির উৎস জানার জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। পাশাপাশি টেলিকম সংস্থাগুলিকে বার্তা পাঠানোর নেটওয়ার্কে ব্যাঘাত ঘটতে পারে এমন বার্তা ব্লক করতে বলা হয়েছে।

পাল্টা কী বলছে টেলিকম সংস্থাগুলি
TRAI-এর নিয়মের জবাবে টেলিকম সংস্থাগুলি বলেছে, অনেক মূল প্রতিষ্ঠান (PEs) এবং টেলিমার্কেটরগুলি এখনও তাদের কথা মেনে চলতে প্রস্তুত নয়। তাই OTP এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ 1 নভেম্বর থেকে আটকে যেতে পারে। চলতি বছরের অগাস্টের শুরুতে TRAI টেলিকম সংস্থাগুলিকে ব্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠানের পাঠানো বার্তাগুলিকে বাধ্যতামূলকভাবে ট্র্যাক করার নির্দেশ দিয়েছিল।

টেলিকম কোম্পানিগুলি 1 নভেম্বর থেকে শুরু হওয়া নতুন নিয়মগুলি কার্যকর করার জন্য প্রস্তুত। কিন্তু অনেক টেলিমার্কেটর তাদের সিস্টেমগুলি সামঞ্জস্য করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে৷ এই পরিবর্তনগুলি সম্পূর্ণ করার জন্য দুই মাস মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে সংস্থাগুলি৷ সেই ক্ষেত্রে আগামী দিনে সব পক্ষ মেসেজ বিতরণে বাধা না দিয়ে নতুন নিয়ম মেনে চলতে প্রস্তুত থাকবে।

আন্তর্জাতিক ইনকামিং স্পুফড কল প্রতিরোধ ব্যবস্থা
'ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম' চালু করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশে একটি নিরাপদ ডিজিটাল স্থান গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। এটি নাগরিকদের সাইবার-অপরাধ থেকে রক্ষা করার জন্য আরেকটি সরকারি প্রচেষ্টা।

ভারতীয় টেলিকম গ্রাহকদের এই সিস্টেমটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে +91 নম্বর সহ এই জাতীয় ভুয়ো কলগুলিতে উল্লেখযোগ্য হ্রাস দেখা যাবে। সাইবার অপরাধীরা ভারতীয় মোবাইল নম্বর (+91) দেখিয়ে আন্তর্জাতিক স্পুফড কল করে প্রতারণা করছে।

TRAI নতুন প্রতারণাচক্র সনাক্ত করেছে
এই প্রতারণার কলগুলি ভারতের মধ্যে বেশি হচ্ছে বলে মনে করছে TRAI । মূলত, কলিং লাইন আইডেন্টিটি (CLI) চেঞ্চ করে এই জালিয়াতি করে প্রতারকরা। সাধারণ ফোন নম্বর থেকে ফোন করে তারা বিদেশ থেকে করা হচ্ছে বলে তুলে ধরে৷ এই স্পুফ কলগুলি আর্থিক কেলেঙ্কারি, সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে গ্রাহকদের মনে আতঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে।এই কারণে বর্তমানে সাইবার অপরাধ, ডিজিটাল অ্য়ারেস্ট ও অন্যান্য অনলাইন স্ক্যামগুলির সংখ্যা বাড়বে।

Fake Amul Ghee: আসল ভেবে নকল আমুল ঘি কিনছেন ? কীভাবে বুঝবেন ফারাক, জানাল সংস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget