এক্সপ্লোর

Infosys: আচমকা দলবদল! প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা, ইনফোসিস ছাড়লেন মোহিত জোশী

Mohit Joshi: ইনফোসিসে অর্থনৈতিক, স্বাস্থ্য পরিষেবা থেকে গবেষণা সংক্রান্ত বিভাগের দায়িত্বে ছিলেন মোহিত।

নয়াদিল্লি: ইনফোসিস ছাড়লেন মোহিত জোশী (Infosys)। সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। ইনফোসিসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি পড়ল তাঁর। জুন পর্যন্ত সংস্থায় থাকছেন তিনি (Mohit Joshi)। প্রাক্তন ইনফোসিস প্রেসিডেন্ট রবিকুমার সম্প্রতি কগনিজ্যান্টের CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরই পদত্যাগ করলেন মোহিত।

কী কারণে ইনফোসিস ছাড়লেন মোহিত, তা এখনও জানা যায়নি

ইনফোসিসে অর্থনৈতিক, স্বাস্থ্য পরিষেবা থেকে গবেষণা সংক্রান্ত বিভাগের দায়িত্বে ছিলেন মোহিত। শুধু তাই নয়, ইনফোসিসের  সফ্টওয়্যার ব্যবসাও সামলাতেন। সংস্থার অভ্যন্তরীণ প্রযুক্তি, অ্যাপ্লিকেশন্সেরও দায়িত্বে ছিলেন।  তাঁর পদত্যাগে সংস্থার ম্যানেজমেন্টে বিরাট শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কী কারণে ইনফোসিস ছাড়লেন মোহিত, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ইনফোসিসের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেক মহিন্দ্রায় যোগ দিতে পারেন মোহিত। 

২০০০ সাল থেকে ইনফোসিসে ছিলেন মোহিত। টেক মহিন্দ্রায় তাঁর যোগদান পাকা হয়ে গিয়েছে বলেই খবর। এমনকি স্টক এক্সচেঞ্জকে দুই সংস্থার তরফেই বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এখও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টেক মহিন্দ্রায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে যোগ দেবেন মোহিত।

আরও পড়ুন: SSC Case: চাকরিপ্রার্থীদের থেকে কত টাকা নিতেন শান্তনু, কত জনের চাকরি করিয়েছেন, খোলসা করল ইডি

বম্বে স্টক এক্সচেঞ্জে যে তথ্য দিয়েছে ইনফোসিস, তা হল, ১১ মার্চ থেকে ছুটিতে যাচ্ছেন মোহিত। ৯ জুন সংস্থায় শেষ দিন তাঁর। লিখিত বিবৃতিতে বলা হয়, 'ডিজিটাল পরিষেবা এবং পরামর্শদাতা সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দিচ্ছে ইনফোসিস। আজ সংস্থার তরফে মোহিত জোশী, সংস্থার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা করা হচ্ছে। ওঁর অবদানের জন্য বোর্ড কৃতজ্ঞ। আপনাদের রেকর্ডে রাখার জন্য বিষয়টি জানা হল'।

দিল্লি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেন মোহিত

২০১৪ সালে ওয়র্ল্ড ইকনমিক ফোরামের গ্লোবার ইয়ং লিডার প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন মোহিত। কনফেডারেশন অফ ব্রিটিস ইন্ডাস্ট্রির ইকনমিক গ্রোথের ভাইস চেয়ারপার্সনও তিনি। ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশনের সদস্যও। দিল্লি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেন মোহিত। 
ANZ গ্রিন্ডলেজ, ABN AMRO সংস্থায় ছিলেন আগে।  

২০০০ সালে সংস্থায় যোগ দেওয়ার পর একাধিক দায়িত্ব সামলেছেন মোহিত। ইউরোপে সংস্থার অর্থনৈতিক পরিষেবাকে নিয়ে গিয়েছিলেন। ২০০৭ সালে মেক্সিকো ইনফোসিসের দায়িত্বও পান। লাতিন আমেরিকায় ইনফোসিসের প্রথম ভর্তুকি সংস্থা স্থাপনের কৃতিত্ব তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget