এক্সপ্লোর

Indian Economy : মোদি সরকারের অর্থনীতিতে ভরসা, আমেরিকার রেটিং এজেন্সি দিল সুখবর, জি-২০-তে ভারতের কী অবস্থা ? 

Moodys Rating : সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক রিপোর্টে সংস্থা বলেছে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা জি-২০ দেশগুলির মধ্যে সবথেকে দ্রুত গতিতে দৌড়বে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মুডি'স জানিয়েছে, ২০২৫ সালে ভারত ৭% জিডিপি বৃদ্ধি পাবে।
  • ভারতের অর্থনীতি পরিকাঠামো বিনিয়োগ ও অভ্যন্তরীণ সরবরাহে গতি পাবে।
  • ভারতের রপ্তানি ও চাহিদা আগামী বছরও দ্রুতগতি বজায় রাখবে।
  • কম মুদ্রাস্ফীতি ও সহনশীল নীতি ভারতের বৃদ্ধিতে সহায়ক।

 


Moodys Rating : ফের ভারতের অর্থনীতির (Indian Economy) গতি নিয়ে সুখবর দিল আমেরিকান রেটিং এজেন্সি মুডি'স (Moodys Rating)। তাদের সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক রিপোর্টে সংস্থা বলেছে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা জি-২০ দেশগুলির মধ্যে সবথেকে দ্রুত গতিতে দৌড়বে। 

আরও কী বলেছে রেটিং এজেন্সি
এখানেই শেষ নয়, ২০২৬ সালে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মুডিস। রেটিং এজেন্সি জানিয়েছে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার পরিকাঠামোতে বিনিয়োগ ও শক্তিশালী অভ্যন্তরীণ জোগানের কারণে গতি ধরছে। যদিও বেসরকারি খাত এখনও মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) ক্ষেত্রে সতর্ক রয়েছে।

ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবেই এগোবে
মুডি'স জানিয়েছে, আগামী বছরগুলিতে ভারত জি-২০ দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবেই নিজেদের গতি বাজায় রাখবে। সংস্থার অনুমান, ২০২৭ সাল পর্যন্ত ভারতের বৃদ্ধির হার গড়ে ৬.৫% হবে, যা অভ্যন্তরীণ চাহিদা ও রফতানি বৈচিত্র্যের কারণে সম্ভব হতে পারে।

জিডিপি অনুমান ও বিশ্বব্যাপী তুলনা
২০২৪ সালে জিডিপি বৃদ্ধি: ৬.৭%
২০২৫ সালে জিডিপি বৃদ্ধি: ৭%
২০২৬-২০২৭ সালে বৃদ্ধি: প্রায় ৬.৫%
মুডি'স অনুসারে, কম মুদ্রাস্ফীতি ও নিরপেক্ষ থেকে সহনশীল মুদ্রানীতির অবস্থানের কারণে এই বৃদ্ধি সম্ভব হবে। ভারতের পাশাপাশি চিনের জন্য আর্থিক অনুমান করেছে মুডি'স। ২০২৫ সালে চিনের অর্থনীতি ৫% হারে বৃদ্ধি পাবে বল মনে করছে সংস্থা। তবে ২০২৭ সালের মধ্যে এটি ৪.২% এ নেমে আসতে পারে বলেও আশঙ্কা করছে আমেরিকার আর্থিক রেটিং সংস্থা। বিশ্বব্যাপী, ২০২৪ সালে জিডিপি বৃদ্ধি ২.৯%, ২০২৫ সালে ২.৬% এবং ২০২৬-২৭ সালে ২.৫% থেকে ২.৬% এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

রফাতানি ও বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি
মুডি'স জানিয়েছে, মার্কিন শুল্কের (৫০%) মুখোমুখি হয়ে কিছু ভারতীয় রফতানিকারক তাদের রফতানি বজায় রাখতে সক্ষম হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের মোট রফতানি ৬.৭৫% বৃদ্ধি পেয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ১১.৯% হ্রাস পেয়েছে।

মুডি'স-এর মতে, ভারতের অর্থনৈতিক গতি কাঠামোগতভাবে শক্তিশালী। সরকারি পরিকাঠামোগত ব্যয়, ভোগের বৃদ্ধি ও স্থিতিশীল মুদ্রানীতি আগামী বছরগুলিতে ভারতকে বিশ্বব্যাপী বৃদ্ধির একটি মূল চালিকাশক্তি হিসেবে দেখবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

মুডি'স অনুসারে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে কত শতাংশ হারে বৃদ্ধি পাবে?

মুডি'স রেটিং এজেন্সি তাদের সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক রিপোর্টে বলেছে যে ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কেন গতি ধরছে বলে মুডি'স জানিয়েছে?

মুডি'স জানিয়েছে যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার পরিকাঠামোতে বিনিয়োগ ও শক্তিশালী অভ্যন্তরীণ যোগানের কারণে গতি ধরছে।

আগামী বছরগুলিতে ভারত জি-২০ দেশগুলির মধ্যে কোন অবস্থানে থাকবে বলে মুডি'স মনে করে?

মুডি'স জানিয়েছে যে আগামী বছরগুলিতে ভারত জি-২০ দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজেদের গতি বজায় রাখবে।

মুডি'স অনুসারে, বিশ্বব্যাপী জিডিপি বৃদ্ধির হার কেমন হতে পারে?

মুডি'স অনুসারে, বিশ্বব্যাপী ২০২৪ সালে জিডিপি বৃদ্ধি ২.৯%, ২০২৫ সালে ২.৬% এবং ২০২৬-২৭ সালে ২.৫% থেকে ২.৬% এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget