এক্সপ্লোর

MRF Share: শেয়ার বাজারে রেকর্ড গড়ল MRF, প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ১ লক্ষ স্টক ভ্যালু পেরনোর কীর্তি

MRF Hits Rs 1 Lakh Mark: মে মাসে যদিও এই সংস্থা শেয়ার বাজারে ১ লক্ষের লক্ষ্মীলাভের মুখ দেখেনি। ৬৬.৫০ টাকা কম থাকায় এক লক্ষের থেকে সামান্য দূরত্বে থেমে যায় রেকর্ড।

মুম্বই: টায়ার প্রস্তুতকারক সংস্থা এমআরএফ (MRF) মঙ্গলবারই শেয়ার মার্কেটে নতুন রেকর্ড তৈরি করল। দালাল স্ট্রিটে এই প্রথম কোনও সংস্থা যারা ১ লক্ষের স্টক পেরলো। বম্বে স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ১.৩৭ শতাংশ স্টক বৃদ্ধি হওয়ায় ১ লক্ষের গণ্ডি অতিক্রম করল এই সংস্থা। 

মে মাসে যদিও এই সংস্থা শেয়ার বাজারে ১ লক্ষের লক্ষ্মীলাভের মুখ দেখেনি। ৬৬.৫০ টাকা কম থাকায় এক লক্ষের থেকে সামান্য দূরত্বে থেমে যায় রেকর্ড। যদিও তাঁদের স্টক যে আগামী দিনে মার্কেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে তা শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে স্পষ্ট ছিল।  

ভারতে স্টক লিস্টের শীর্ষ তালিকায় যে ক'টি সর্বোচ্চ ট্যাগ মূল্যের শেয়ার রয়েছে তার মধ্যে এমআরএফ অন্যতম। এমআরএফ-এর পর শেয়ার লিস্টের Top Gainer-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Honeywell Automation। মঙ্গলবার এই সংস্থার শেয়ার বিকিয়েছে ৪১ হাজার ১৫২ টাকায়। এছাড়াও Page Industries, Shree Cement, 3M India, Abbott India, Nestle এবং Bosch সংস্থাগুলিও এদিন শেয়ার বাজারে লক্ষ্মীলাভের মুখ দেখেছে। 

তবে এমআরএফ- এর এই 'রেকর্ড' উত্থানের নেপথ্যে যে কেবলমাত্র 'High Price Tag' তকমা রয়েছে তা নয়। বরং বিনিয়োগকারীরা শেয়ার কেনার সময় সবচেয়ে বেশি জোর দেয় যে বিষয়টিতে তা হল- Price To Earning (PE) কিংবা Price To Book Value। যে কোনও শেয়ার কেনার সময়ই সেই স্টকের 'ভ্যালু সিকিউরিটি'র ওপর জোর দিয়ে থাকেন ইনভেস্টররা। High Price Tag এর ক্ষেত্রে তা আরও গুরুত্বপূর্ণ। 

শেয়ার মার্কেটে stock split করা হলে অনেকক্ষেত্রে প্রাইস ট্যাগের মূল্য কমে যায়। কিন্তু চেন্নাই-ভিত্তিক এই সংস্থা কখনই এই পথে হাঁটেনি। এমআরএফ-এর মোট ৪২ লক্ষ ৪১ হাজার ১৪৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩০ লক্ষ ৬০ হাজার ৩১২টি শেয়ার পাবলিক শেয়ারহোল্ডারদেরই কেনা। যা টোটাল ইক্যুইটির প্রায় ৭২.১৬ শতাংশ। বাকি প্রমোটারদের হাতে রয়েছে ১১ লক্ষ ৮০ হাজার ৮৩১টি শেয়ার, শতাংশের বিচারে যা টোটাল ইক্যুইটির ২৭.৮৪ শতাংশ। 

যদিও শেয়ার বিশেষজ্ঞদের মত, স্টক মূল্য দেখে এখনই বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ এই স্টকের কারেন্ট মার্কেট প্রাইসের যে গ্রাফ রয়েছে তা যে আগামী দিনে খুব ঊর্ধ্বমুখী থাকবে সেই ট্রেন্ড নেই। তাই বিনিয়োগ করতে হলে অবশ্যই শেয়ার এবং স্টক মার্কেটের অন্যান্য বিষয়গুলি মাথায় রেখে করা উচিত। 

আরও পড়ুন, মঙ্গলের বিরল ছবি, লালগ্রহের অন্যরূপে প্রাণের অস্তিত্ব 'খুঁজে' পেলেন বিজ্ঞানীরা

 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget